ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

ইভিএম দেখতে নিবন্ধিত ৩৯ রাজনৈতিক দলকে ডাকছে ইসি

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জুন, ২০২২,  11:57 AM

news image

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দেখতে অথবা যাচাই-বাছাই করতে ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সংশ্লিষ্টরা এ তথ্য নিশ্চিত করেছেন।  সংশ্লিষ্টরা বলছেন, আগামী ১৯ জুন থেকে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে ইভিএম যাচাই করে মতামত দেয়ার জন্য ডাকা হবে। তিন ভাগে প্রতিদিন ১৩টি দলকে আমন্ত্রণ জানানো হতে পারে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, ১৯ জুন জাতীয় পার্টিসহ ১৩টি দল, ২১ জুন বিএনপিসহ ১৩টি দল এবং ২৬ জুন আওয়ামী লীগসহ ১৩টি দলকে ডাকা হবে। প্রতিটি দল তাদের প্রতিনিধি/কারিগরি টিমের পাঁচজন করে সদস্য পাঠাতে পারবে। দলগুলোকে আমন্ত্রণ জানিয়ে কয়েক দিনের মধ্যেই চিঠি পাঠানো হবে বলে জানান তিনি।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করার সিদ্ধান্ত সবার মতামতের ভিত্তিতে নেবে ইসি। এরই মধ্যে দেশসেরা প্রযুক্তিবিদদের মতামত নিয়েছে সংস্থাটি। বর্তমানে ইসির কাছে ১ লাখ ৫৪ হাজার ইভিএম রয়েছে, যা দিয়ে ১০০টির মতো আসনে ভোট নেয়া সম্ভব।

আগামী সংসদ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারি থেকে আগের ৬ মাসের মধ্যে সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

২০১১ সালে এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ চালু করে। সে সময় তারা বুয়েটের কাছ থেকে ১২ হাজার টাকায় মেশিন তৈরি করে নেয়। কিন্তু ওই মেশিন ২০১৫ সালে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিকল হয়ে পড়ে। ফলে বুয়েটের কাছ থেকে নেয়া সব মেশিন বাদ দিয়ে নতুন করে আরো উন্নতমানের ইভিএম প্রস্তুতের সিদ্ধান্ত নেয় কাজী রকিবউদ্দীন আহমদ কমিশন। আর ওই সিদ্ধান্তের আলোকেই কেএম নূরুল হুদার কমিশন ২ লাখ টাকা দামের আরো উন্নত মেশিন বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির কাছ থেকে তৈরি করে নেয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির