ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

ইউরোপে গ্যাস সরবরাহ স্থগিত করল রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ জুলাই, ২০২২,  9:26 AM

news image

ইউরোপে গ্যাস সরবরাহ স্থগিত করেছে রাশিয়া। স্থানীয় সময় সোমবার (১১ জুলাই) সকাল থেকে ইউরোপে গ্যাস সরবরাহের মূল পাইপলাইন নর্ড স্ট্রিম এজি দিয়ে গ্যাসের প্রবাহ আর যাচ্ছে না বলে এক প্রতিবেদনে জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

নর্ড স্ট্রিম এজির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইনে নিয়মিত রক্ষণাবেক্ষণের (রুটিন মেইনটেনেন্স) কাজ চলছে। এ কাজ চলবে আরো ১০ দিন। যতদিন রক্ষণাবেক্ষণের কাজ চলবে, ততদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রাশিয়ার গ্যাস উত্তলন ও বিতরণকারী সরকারি কোম্পানি গ্যাজপ্রমের একটি প্রকল্প নর্ড স্ট্রিম এজি পাইপলাইন। এ পাইপলাইনের মাধ্যমে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে জার্মানিতে গ্যাস সরবরাহ করে রাশিয়া। পরে জার্মানির কাছ থেকে ওই গ্যাস ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে পাঠানো হয়। ২০০৫ সালের ৩০ নভেম্বর থেকে চালু হয় এ প্রকল্প।

জুন মাসেই নর্ড স্ট্রিম এজি দিয়ে গ্যাসের সরবরাহ ৬০ শতাংশ কমিয়ে দিয়েছিল গ্যাজপ্রম। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছিল, টারবাইনে সমস্যা থাকার কারণে গ্যাসের প্রবাহ কমে গেছে।

গ্যাজপ্রমের পক্ষ থেকে আরো বলা হয়, টারবাইন মেরামতের জন্য কানাডার একটি কোম্পানির সঙ্গে চুক্তিও করা হয়েছে। কিন্তু ওই কোম্পানি ঠিক সময়ে টারবাইন সরবরাহ করতে পারেনি।

তবে জার্মান অর্থমন্ত্রী রবার্ট হাবেক গ্যাস সরবরাহের কমে যাওয়াকে রাশিয়ার ‘রাজনৈতিক সিদ্ধান্ত’ বলে অভিযোগ করেছিলেন।

তেল-গ্যাস-কয়লাসহ সব ধরনের জ্বালানির জন্য ইউরোপ ব্যাপকভাবে নির্ভরশীল রাশিয়ার ওপর। ইউরোপের মোট চাহিদার ৩০ শতাংশেরও বেশি গ্যাস আসে রাশিয়া থেকে। গত ফেব্রুয়ারির শেষ দিকে রুশ বাহিনী ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর রাশিয়ার ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করতে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার তেল ও কয়লার ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়।

গ্যাসের ওপর নিষেধাজ্ঞা জারি না করা হলেও ইইউ নেতারা বলেছিলেন, রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরতা কমিয়ে আনতে চান তারা। রাশিয়ার বিকল্প হিসেবে কাতার থেকে গ্যাস আমদানির বিষয়টি বিবেচনায় ছিল ইউরোপীয় নেতাদের। কিন্তু কাতার জানিয়েছে, রাশিয়া প্রতি বছর যে পরিমাণ গ্যাস ইউরোপে সরবরাহ করে, সে পরিমাণ গ্যাস বিশ্বের আর কোনো দেশের পক্ষে এককভাবে সরবরাহ করা সম্ভব নয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির