ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ইউনূসের নেতৃত্বের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে চীন

#

নিজস্ব প্রতিবেদক

০৯ আগস্ট, ২০২৪,  11:01 AM

news image

নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারকে স্বাগত জানিয়েছে চ‌ীন। একই সঙ্গে বেইজিং জানিয়েছে, ঢাকার স‌ঙ্গে কাজ করতে প্রস্তুত।

শুক্রবার (৯ আগস্ট ) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ানের বরাত দিয়ে এসব তথ‌্য জানিয়েছে ঢাকায় দেশ‌টির দূতাবাস।ড. ইউনূ‌সের নেতৃত্বে বাংলা‌দে‌শে নতুন সরকার গঠনের পর চীনের প্রতি‌ক্রিয়া নি‌য়ে প্রশ্ন করা হয় মুখপাত্র জিয়ান‌কে। জবাবে তিনি ব‌লেন, বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে। চীন তা‌কে স্বাগত জানায়। চীন দৃঢ়ভা‌বে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে। আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং বাংলাদেশি জনগণের স্বাধীনভাবে নির্বাচিত উন্নয়নের পথকে সম্মান করি। 

লিন জিয়ান বলেন, আমরা বাংলাদেশের জনগ‌ণের সঙ্গে ভালো প্রতিবেশী এবং বন্ধুত্বের নীতিতে দৃঢ়ভাবে অটল আছি। চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব দীর্ঘ ও গভীর। চীন বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে মূল্য দেয় এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক আদান-প্রদান ও সহযোগিতা বৃদ্ধি করতে চায়। আমাদের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে চীন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির