ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ইউক্রেন যুদ্ধে জয়ী হওয়া সম্ভব নয় : রাশিয়াকে জাতিসংঘ মহাসচিব

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ মার্চ, ২০২২,  11:34 AM

news image

টানা প্রায় একমাস ধরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। রুশ বাহিনীর সর্বাত্মক হামলায় ইউক্রেনের বিবর্ণ চেহারা সামনে এলেও রাশিয়াও যেন খুব সুবিধাজনক অবস্থানে নেই। এমনকি সামরিক অভিযান চালাতে গিয়ে বহু সংখ্যক রুশ সেনা নিহত হওয়ার তথ্যও সামনে আসছে।

এই পরিস্থিতিতে রাশিয়ার উদ্দেশে ‘কঠোর বার্তা’ সামনে এনেছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। ইউক্রেনে চলমান যুদ্ধকে ‘অজেয়’ বলে উল্লেখ করেছেন তিনি। জাতিসংঘের একটি বিবৃতির বরাত দিয়ে বুধবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মস্কোর উদ্দেশে জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস বলেন, ‘এই যুদ্ধ অজেয়। শিগগিরই হোক বা পরে, যুদ্ধক্ষেত্র থেকে শান্তির টেবিলে যেতেই হবে। এটি অবশ্যম্ভাবী। এখন একটিই প্রশ্ন আছে, আর তা হলো: (শান্তির টেবিলে যাওয়ার আগে) আর কত প্রাণ হারাতে হবে?’

তিনি আরও বলেন, ‘যুদ্ধ কোথাও দ্রুতগতিতে হচ্ছে না। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে রাশিয়ার সামরিক বাহিনী মারিউপোল শহরটি অবরোধ করে রেখেছে। অবরুদ্ধ করে রাখার পাশাপাশি শহরটিতে নিরলসভাবে বোমাবর্ষণ, গোলাগুলি ও আক্রমণ করেছে রুশ সেনারা। এসব কিসের জন্য?’

তার ভাষায়, ‘মারিউপোল শহরের পতন হলেও শহরের পর শহর, রাস্তার পর রাস্তা এবং ঘর-বাড়ি দখল করে ইউক্রেনকে জয় করা যাবে না।’ তাই সংকট নিরসনে জরুরি আলোচনার আহ্বান জানিয়ে জাতিসংঘের প্রধান বলেছেন, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হলে (আলোচনার টেবিলে যথেষ্ট) সুযোগ আছে।’

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। একসঙ্গে তিন দিক দিয়ে হওয়া এই হামলায় ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পড়েছে বৃষ্টির মতো।

সর্বাত্মক হামলা শুরুর পর এক সপ্তাহের মধ্যেই পূর্ব ইউরোপের এই দেশটির বহু শহর কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর’র তথ্য অনুযায়ী, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখেরও বেশি ইউক্রেনীয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির