ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

ইউক্রেনের ক্রিভি রি শহরের আবাসিক ভবনে রাশিয়ার বিমান হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জুন, ২০২৩,  11:55 AM

news image

ইউক্রেনের মধ্যঞ্চলীয় ক্রিভি রি শহরে আবাসিক এলাকায় বেসামরিক লোকদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে একটি পাঁচ তলা আবাসিক ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে-ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছে। স্থানীয় এক কর্মকর্তার বরাতে মঙ্গলবার আল-জাজিরা এ খবর জানিয়েছে। 

মঙ্গলবার সকালে মেয়র ওলেক্সান্ডার ভিলকুল টেলিগ্রাম অ্যাপে বলেন, 'সেখানকার বাসিন্দারা অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে।'তিনি আরও বলেন, 'ক্রিভি রি শহর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। সেখানে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।'সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে- ক্রিভি রি শহরের আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে এবং অন্য একটি এলাকায় আগুন লেগেছে। 

দেশটির সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, কিয়েভও মঙ্গলবার ভোরে বিমান হামলার শিকার হয়েছে। বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির