ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

আসামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ লাখ মানুষ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ আগস্ট, ২০২৩,  11:09 AM

news image

আসামে ভয়াবহ হয়ে উঠছে বন্যা পরিস্থিতি। সবশেষ সরকারি বুলেটিনে বলা হয়েছে, বন্যায় অন্তত ২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ও একজন মারা গেছেন।

উজানে টানা বৃষ্টিপাতের ফলে বেশিরভাগ নদ-নদীর পানিরস্তর বেড়েছে এবং অনেক রাজ্যের বিভিন্ন অংশে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে বুলেটিনে বলা হয়েছে।

এদিকে পানিরস্তর বেড়ে যাওয়ার কারণে গৌহাটিতে ব্রহ্মপুত্র নদের ফেরি পরিষেবা স্থগিত করা হয়েছে এবং জোড়হাটের নেমাতিঘাটেও ফেরি পরিষেবা স্থগিত করা হয়েছে।

আসামের রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানিয়েছে, বন্যায় সবশেষ সিভাসগর জেলার ডিমাওয়ে একজন মারা গেছে। এ নিয়ে চলতি বছর বন্যায় রাজ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের অন্তত ১৭ জেলা বর্তমানে বন্যার পানির নিচে রয়েছে, এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন এক লাখ ৯০ হাজার ৬৭৫ জন। 

সবচেয়ে বেশি ৪৭ হাজার ৩৩৮ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষ্মীপুর জেলায়। ধিমাজিতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪০ হাজার ৯৯৭ জন। এরইমধ্যে চার শতাধিক মানুষকে আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে, ৪৫টি আশ্রয়কেন্দ্র বর্তমানে চালু রয়েছে।
 
স্থানীয় কর্তৃপক্ষ এবং রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) উদ্ধার অভিযান পরিচালনা করছে।

এএসডিএমএ জানিয়েছে, বর্তমানে ৮ হাজার ৮৬ হেক্টর ফসলি জমি বন্যার পানির নিচে রয়েছে এবং এক লাখ ৩০ হাজার ৫১৪টি প্রাণী ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৮১ হাজার ৩৪০টি বড় প্রাণী এবং ১১ হাজার ৮৮৬টি হাঁস-মুরগি রয়েছে।

এতে আরও বলা হয়, বন্যায় রাস্তা, সেতু, বিদ্যুতের খুঁটি, স্কুলসহ অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র : এনডিটিভি

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির