ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও গেজেটে নেই কৃষকের ছেলে সোহেলের নাম যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী হামের মারাত্মক ছোবল: নিয়ন্ত্রণে সরকারের ইঁদুর-বিড়াল খেলা! রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

আমির হামজার নামে মামলা করার হুমকি এমপি ফরিদার

#

নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর, ২০২৬,  1:19 PM

news image

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছেন সংরক্ষিত আসনের এমপি ফরিদা ইয়াসমিন।

ফরিদা ইয়াসমিনকে নিয়ে কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক মন্তব্য দেওয়ার অভিযোগ এনে এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সংরক্ষিত আসনের এই এমপি।

দলের অনুমতি পেলে এ ঘটনায় আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করার কথা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ভেড়ামারায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফরিদা ইয়াসমিন এসব কথা বলেন।

তিনি বলেন, উনি একজন সংসদ সদস্য এবং আমিও একজন সংসদ সদস্য। প্রত্যেকেরই মর্যাদা ও সম্মান রয়েছে।

একজন নারীকে সম্মান দিয়ে কথা বলা আমাদের রাজনৈতিক সংস্কৃতি, ভদ্রতা ও আচরণের অংশ।

ফরিদা ইয়াসমিন আরও বলেন, জনপ্রতিনিধিদের আচরণের একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত।

সমাজের গণ্যমান্য ব্যক্তিরা জনপ্রতিনিধিদের আচরণের দিকে তাকিয়ে থাকেন। কুষ্টিয়ার এমপি মুফতি আমির হামজা আমাকে ও আমার দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তিনি আরও বলেন, আমাকে ও আমার দলের নেতৃত্বকে তাচ্ছিল্য ও অপমান করার উপযুক্ত বিচার চাই। দলের অনুমতি পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আমির হামজার বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে পাবলিক লাইব্রেরি চত্বর থেকে এবং সন্ধ্যায় ভেড়ামারা উপজেলায় ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন মহিলা দলের নেতাকর্মীরা। এসময় আমির হামজার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা।

সম্প্রতি দৌলতপুরে এক সভায় দেওয়া আমির হামজার বক্তব্য নিয়ে এসব বলেছেন ফরিদা ইয়াসমিন।

ওই বক্তব্যে তিনি ফরিদা ইয়াসমিনের উদ্দেশে বলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হননি এবং তাঁদের সাংবিধানিক গুরুত্ব নেই। তিনি নিজের পাওয়া ভোটের সংখ্যা উল্লেখ করে ফরিদা ইয়াসমিনের কোনো সরাসরি ভোট নেই বলেও মন্তব্য করেন

এ ছাড়া ওই বক্তব্যে কুষ্টিয়ার প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন আমির হামজা। ডিসি, এসপি, ইউএনও, ওসিসহ সরকারি কর্মকর্তাদের জনগণের পছন্দের প্রতিনিধিদের পাশ কাটিয়ে কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা না দেওয়ার আহ্বান জানান তিনি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির