ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

আবারও রিমান্ডে পলক

#

নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০২৪,  1:49 PM

news image

বাড্ডা ও সূত্রাপুর থানার পৃথক দুই মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (০১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন সকাল সাড়ে ৬ টার দিকে দ্বিতীয় দফা রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর ইকরাম হোসেন কাওসার ও ওমর ফারুক হত্যার অভিযোগে সূত্রাপুর থানার মামলায় সাতদিন এবং সুমন শিকদার হত্যার অভিযোগে বাড্ডা থানার মামলায় আরও সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

এ সময় আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দুই মামলায় তিন দিন করে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১৪ আগস্ট রাতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে পলককে গ্রেপ্তার করে পলক। পরদিন ১৫ আগস্ট রাজধানীর পল্টন থানার এক রিকশাচালককে হত্যার অভিযোগে করা মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পরে ২৫ আগস্ট আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহকে গুলি করে হত্যার অভিযোগে লালবাগ থানার মামলায় দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির