ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

আফগান-পাকিস্তান ম্যাচে সংঘর্ষ, গ্রেপ্তার ৩৯১

#

স্পোর্টস ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২২,  11:47 AM

news image

সুপার ফোরের পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের শেষ ওভারে নাসিম শাহ’র দুই ছক্কায় ১ উইকেটে রুদ্ধশ্বাস জয় পায় পাকিস্তান। এশিয়া কাপের এবারের আসরের এখন পর্যন্ত এ ম্যাচটিই সবচেয়ে বেশি উত্তেজনাও ছড়িয়েছে।

সেদিন ম্যাচ চলাকালে তর্কে জড়িয়ে হাতাহাতিতে লিপ্ত হন আফগানিস্তান ও পাকিস্তানের দুই খেলোয়াড়। ফরিদ আহমাদ ও আসিফ আলীকে অবশ্য সে কারণে শাস্তির মুখোমুখি হতে হয়েছে। দু’জনের ম্যাচ ফি’র ২৫ শতাংশ কাটা হয়েছে, দুই জনই পেয়েছেন একটি করে ডিমেরিট পয়েন্ট।

মাঠের এই উত্তেজনা ছড়িয়েছে শারজাহ’র গ্যালারিতেও। সেদিন গ্যালারিতে উপস্থিত আফগান সমর্থকরা ম্যাচ হেরে চড়াও হন পাকিস্তান সমর্থকদের ওপর। এরপর পাকিস্তানিরাও পাল্টা জবাব দিলে রণক্ষেত্রে রূপ নেয় স্টেডিয়ামের গ্যালারি। বেশ কিছু ভিডিওতে দেখা যায় পাক সমর্থকদের দিকে চেয়ার খুলে ছুঁড়ে মারছেন আফগান সমর্থকরা।

এতে করে যে মাঠের অবকাঠামো ক্ষতিগ্রস্থ হয়েছে, তা বলাই বাহুল্য। আমিরাতের পুলিশ চটেছে এই কারণেই। সব মিলিয়ে ৩৯১ সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। যার মধ্যে ৯৭ জন দর্শককে শ্রীঘরে নেয়া হয়েছে মাঠের অবকাঠামোর ক্ষতি করার কারণে। এছাড়াও ১১৭ সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে প্রতিপক্ষ সমর্থকদের আক্রমণের দায়ে।

স্থানীয় সংবাদ মাধ্যম নিউজওয়্যার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের ওপর বড় শাস্তিই নেমে আসতে যাচ্ছে। বড় অংকের জরিমানা তো আছেই, ভিসা বাতিলসহ আজীবনের জন্য আরব আমিরাতে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে প্রমাণিতদের।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির