ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২ হাজার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ অক্টোবর, ২০২৩,  1:05 PM

news image

পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা দুই হাজার ছাড়ি গেছে বলে জানিয়েছে দেশটির সরকার।

রোববার আফগানিস্তানের তালেবান সরকারের ডেপুটি মুখপাত্র বিলার কারিমি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে, বাস্তবে ভূমিকম্পে নিহতের সংখ্যা অনেক অনেক বেশি। এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। তবে শেষমেশ এ সংখ্যা কোথায় গিয়ে ঠেকে তার জন্য অপেক্ষায় আছি।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ভূমিকম্পে ১২টির বেশি গ্রামে ৬০০টিরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। চার হাজার ২০০ জনেরও বেশি মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

৪২ বছর বয়সি বশির আহমাদ সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘প্রথম কম্পনেই সব বাড়িঘর ধসে পড়ে। যারা বাড়ির ভেতরে ছিল সব মারা পড়েছে।’

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, পশ্চিম আফগানিস্তানের সবচেয়ে বড় শহর হেরাতের ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে এবারের ভূমিকম্পের উৎপত্তি। ভূমিকম্পের পরপরই অন্তত আটবার পুনরায় কেঁপে ওঠে ওই এলাকা। এগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৩-এর মধ্যে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির