ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

আদালতে হাজির হতে ফ্লোরিডায় ট্রাম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ জুন, ২০২৩,  11:58 AM

news image

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নথি অব্যস্থাপনার জন্য অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প আদালতে হাজির হতে ফ্লোরিডা গেছেন। সোমবার রাতে তিনি মিয়ামির কাছে তার রিসোর্ট ট্রাম্প ন্যাশনাল ডোরালে কাটিয়েছেন। এর আগে নিউ জার্সির বেডমিনস্টারে নিজের গলফ ক্লাবে ছিলেন তিনি, সেখান থেকেই বিমানযোগে মিয়ামিতে আসেন। খবর রয়টার্সের

রাষ্ট্রীয় গোপনীয় নথি অবৈধভাবে নিজের কাছে রাখা ও সেগুলো গোসলখানায় রেখে দেওয়ার মতো অব্যস্থাপনাসহ ডজনখানেক অভিযোগের শুনানিতে মঙ্গলবার মিয়ামির ফেডারেল আদালতে হাজির হতে হবে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে।

চলতি বছর এই নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন।ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে ষড়যন্ত্র, মিথ্যা বিবৃতি, বিচারে বাধা এবং গুপ্তচরবৃত্তি আইনের অধীনে অবৈধভাবে গোপনীয় নথি ধরে রাখা আছে বলে জানা গেছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির