ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

আজ শিনজো আবের শেষকৃত্য

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২২,  12:05 PM

news image

রাষ্ট্রীয় মর্যাদায় মঙ্গলবার রাজধানী টোকিওর নিপ্পন বুদোকান ইন্ডোর এরিনায় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্যের অনুষ্ঠান সম্পন্ন হবে। কঠোর নিরাপত্তার মধ্যে, প্রায় অর্ধশত রাষ্ট্র ও সরকারপ্রধানসহ চার হাজার মানুষ উপস্থিতিতে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে শেষ শ্রদ্ধা জানাবে জাপান। স্থানীয় সময় দুপুর ২টা থেকে এই অনুষ্ঠান শুরু হবে।

গত জুলাই মাসে জাপানের এই সাবেক প্রধানমন্ত্রীর উপর হামলা চালায় এক আততায়ী। সেই হামলার জেরে মারাত্বক আহত হন তিনি, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আবের।

মঙ্গলবার তার রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ সাতশর বেশি বিদেশি অতিথি জাপান সফর করবেন। এছাড়াও অস্ট্রেলিয়া, কানাডা এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী এবং চিন ও রাশিয়ার প্রতিনিধিরাও থাকবেন সেই অনুষ্ঠানে।

অতিথীদের নিরাপত্তা ও রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া নির্বিঘ্নে করতে বুদোকানের আশপাশের সব সড়ক মঙ্গলবার ভোরের আগে থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে; সকালে ওই এলাকায় ব্যাপক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

তবে ধুমধাম করে প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের শেষকৃত্য নিয়ে সমালোচনা হচ্ছে জাপানে। সে দেশের স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদনে একটি সমীক্ষা প্রকাশিত হয়েছে। শিনজো আবের শেষকৃত্যে প্রায় ১ দশমিক ৬৬ বিলিয়ন ইয়েন খরচ হচ্ছে, যা রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যের চেয়েও অনেক বেশি। সেখানে উল্লেখ করা হয়েছে, বিপুল খরচে এই অনুষ্ঠান করার পক্ষপাতী নন ৬২ শতাংশ জাপানবাসী।

এছাড়াও নিপ্পন বুদোকান সংলগ্ন বিভিন্ন স্কুল বন্ধ করে দেয়ায় অভিভাবকদের অনেকে ক্ষোভ জানিয়েছেন; কাছাকাছি অনেক অফিসের কর্মীরা জানিয়েছেন, তাদেরকে মঙ্গলবার এ সপ্তাহের ছুটি নিতে বাধ্য করা হয়েছে।

সূত্র : বিবিসি, এএফপি

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির