ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

আজ শপথ নেবেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ জুলাই, ২০২২,  12:31 PM

news image

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রনিল বিক্রমাসিংহে। আজ বৃহস্পতিবার (২১ জুলাই) তিনি শপথ নেবেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি মিরর।

ডেইলি মিরর জানায়, বুধবার (২০ জুলাই) পার্লামেন্টে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে রনিল বিক্রমাসিংহে পেয়েছেন ১৩৪ ভোট। তার নিকটতম প্রার্থী দুল্লাস আলাহাপ্পেরুমে পেয়েছেন ৮২ ভোট। মাত্র তিন ভোট পেয়েছেন অনুরা কুমারা দিসানায়েক।

এর আগে তিনি একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। গোতাবায়া রাজাপাকসে দেশত্যাগের আগে তাকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দিয়ে যান রনিল বিক্রমাসিংহেকে।

এদিকে, জনসমর্থন ছাড়াই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরপরই প্রেসিডেন্ট ভবনের বাইরে বিক্ষোভ করতে থাকেন আন্দোলনকারীরা। প্রেসিডেন্টের পদত্যাগের আগ পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। 

গত মার্চ মাস থেকেই অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কায় শুরু হয় গণআন্দোলন। একপর্যায়ে সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় ও প্রেসিডেন্টের বাসভবনেও ঢুকে পড়েন তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির