ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

আজ পদত্যাগ করবেন বিএনপির সংসদ সদস্য হারুন

#

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২২,  11:15 AM

news image

সংসদ সদস্য পদ থেকে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) পদত্যাগ করবেন বিএনপি থেকে নির্বাচিত চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ। বেলা ১১টায় জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা রয়েছে তার।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, চাঁপাইনবাবগঞ্জ-৩ নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য হারুনুর রশীদ বেলা ১১টায় জাতীয় সংসদের স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা দেবেন।

এর আগে গত ১১ ডিসেম্বর বিএনপির ৬ সংসদ সদস্য পদত্যাগ করেন। এরইমধ্যে সংরক্ষিত নারী আসন ছাড়া অন্য ৫টিতে উপনির্বাচনের তারিখও ঘোষণা করা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

পদত্যাগ করা ৬ সংসদ সদস্য হলেন : চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া-৬ গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান। আর সংরক্ষিত নারী অসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির