ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

আজারবাইজানের সঙ্গে সংঘর্ষে আর্মেনিয়ার ১৩৫ সেনা নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২২,  12:27 PM

news image

আজারবাইজানের সঙ্গে গত কয়েক দিনের সীমান্ত সংঘর্ষে আর্মেনিয়ার ১৩৫ সেনা নিহত হয়েছেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মন্ত্রিসভার বৈঠকে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। গত সোমবার সন্ধ্যা থেকে দুই দেশের সীমান্তে সামরিক সংঘর্ষ শুরু হয়।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, ১৩৫ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। তবে এটি চূড়ান্ত সংখ্যা নয়। এছাড়া বহু সেনা আহত হয়েছেন।

এদিকে, আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরাম তুরুসিয়ান বলেছেন, গতরাত ৮টার পর থেকে দুই দেশের মধ্যে সংঘর্ষ পুরোপুরি বন্ধ রয়েছে। তবে সংঘর্ষ শুরুর জন্য দুই দেশ পরস্পরকে দায়ী করছে। আর্মেনিয়ার দাবি, আজারবাইজানের উসকানির কারণে এই সংঘর্ষ শুরু হয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গত মঙ্গলবার এক বিবৃতিতে দাবি করে- জেরমুক, গরিস, কাপানসহ আজারবাইজান সীমান্তবর্তী কয়েকটি শহরে শত্রুপক্ষ গোলাবর্ষণ করে। এরপরই জবাব দেওয়া হয়।

একই ভাবে আজারবাইজানও নতুনকরে সংঘর্ষ শুরুর জন্য আর্মেনিয়ার উসকানিকে দায়ী করেছে। সংঘর্ষে আজারবাইজানেরও বহু সেনা নিহত ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির