ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

আজও ঢাকার ফ্লাইট নামল কলকাতা

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২৩,  11:58 AM

news image

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২টি ফ্লাইট অবতরণ করতে না পেরে কলকাতা বিমানবন্দরে চলে যায়। মঙ্গলবার (১২ ডিসেম্বর) মধ্যরাত থেকে প্রায় সাত ঘণ্টা চলে এই অবস্থা।

বুধবার (১৩ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রাত ১২টা থেকে সকাল ৭টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে ২টি যাত্রীবাহী ফ্লাইট ডাইভার্ট করা হয়। সকাল ৮টার পর থেকে ফ্লাইটগুলো ঢাকায় অবতরণ শুরু করে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ফ্লাইটগুলো সকালের দিকে ঢাকায় অবতরণ শুরু করে। একই কারণে ঢাকা থেকেও বিভিন্ন গন্তব্যের ফ্লাইট ছাড়তে দেরি হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে সোমবার (১১ ডিসেম্বর) মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বিভিন্ন দেশ থেকে আসা ৮টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায়, দুটি ফ্লাইট কুয়ালালামপুর, একটি দিল্লি ও একটি ব্যাংককে অবতরণ করে।

গত রোববার থেকে দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শীত অনুভূত হচ্ছে। কুয়াশা আরও কিছুদিন থাকতে পারে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির