ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

আজও কালবৈশাখীর আশঙ্কা

#

নিজস্ব প্রতিবেদক

২৩ এপ্রিল, ২০২২,  11:19 AM

news image

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার (২৩ এপ্রিল) দেশের ৮ বিভাগে কম-বেশি ঝড়বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। পাশাপাশি রাতের তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিজলি চমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

তিনি আরো জানান, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়া অফিস জানায়, আজ থেকে সারাদেশে আবার তাপমাত্রার পারদ বাড়তে থাকবে। রাজধানীতে তাপমাত্রা ৪ ডিগ্রি বেড়ে ২৬-৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। খুলনায় আজ তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৭ ডিগ্রিতে, বরিশালে তাপমাত্রা আজ বাড়তে পারে ২ ডিগ্রি। গতকাল শুক্রবার দেশের সবো‌র্চ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গা ও রাজশাহীতে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা শাহনাজ সুলতানা জানান, রাজধানী ঢাকাসহ রাজশাহী, বগুড়া, পাবনা এলাকায় কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস কমে এসেছে। রাতেও এই তাপমাত্রা অব্যাহত থাকবে। আরো কয়েকদিন দেশের কোথাও কোথাও বৃষ্টির দেখা মিলবে। সঙ্গে হবে কালবৈশাখী।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির