ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

আঙুলের ছাপ যাচাইয়ের প্রয়োজন নেই নতুন ভোটারদের

#

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২৪,  1:23 PM

news image

নতুন ভোটার নিবন্ধনের সময় উপজেলা বা থানা নির্বাচন অফিসগুলোতে আঙুলের ছাপ যাচাইয়ের প্রয়োজন নেই বলে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশনের আওতাধীন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (এনআইডি)।

এনআইডির সহকারী প্রোগ্রামার আমিনুল ইসলাম এ সংক্রান্ত একটি নির্দেশনা মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।চিঠিতে জানানো হয়, খুলনা অঞ্চলের জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তিকরণ ও নতুন ভোটার নিবন্ধন সংক্রান্ত সেবা নিশ্চিতকরণ সভায় সিদ্ধান্ত হয়েছে যে, চট্টগ্রাম অঞ্চলের বিশেষ এলাকা বাদে অন্য সব উপজেলা বা থানা নির্বাচন অফিসগুলোতে নতুন ভোটার নিবন্ধনের সময় আঙুলের ছাপ যাচাইয়ের প্রয়োজন হবে না।

এই অবস্থায়, সব উপজেলা নির্বাচন অফিসসমূহকে আঙুলের ছাপ যাচাই ছাড়াই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির