ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে : হানিফ

#

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২২,  2:55 PM

news image

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ কখনো অন্যের শক্তি সামর্থ দেখে বিচলিত হবার দল নয়। আওয়ামী লীগ অনেক শক্তিশালী দল। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে। তিনি বলেন, আওয়ামী লীগ একটি বটগাছ। বটগাছকে ছোটখাটো ধাক্কা দিয়ে কিছু করা যায় না। জনগণ যতদিন চাইবে আওয়ামী লীগ ততদিনই ক্ষমতায় থাকবে।

মঙ্গলবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু ম্যুরালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় হানিফ আরো বলেন, বহুবার বিএনপির তর্জন গর্জন শুনেছে দেশের জনগণ। কিন্তু সেই তর্জন গর্জন জনগণ আমলে নেয়নি। সুতরাং জনগণ যতদিন চাইবে, আওয়ামী লীগ ততদিনই ক্ষমতায় থাকবে।

ক্ষমতা হস্তান্তর প্রসঙ্গে আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, ষড়যন্ত্রের কাছে পরাজিত হবার পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের রেকর্ডও আওয়ামী লীগের আছে। শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।

জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে তিনি বলেন, সারা দেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইলেকশন কমিশনের কর্মকাণ্ডও গ্রহণযোগ্য ছিল। শেখ রাসেলের জন্মদিন প্রসঙ্গে হানিফ বলেন, শিশুরা হচ্ছে ফুলের বাগানের মত। শিশুদের মন থাকে কোমল। সেই কোমলমতি হৃদয়ে তাকে ধারণ করে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাবে এটিই আমাদের প্রত্যাশা।

এ সময় কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাব জর্জ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী ফারুকউজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু ও মাযহারুল আলম সুমন, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ উপস্থিত ছিলেন। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির