ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

আইইবির নবনির্বাচিত প্রেসিডেন্ট আবদুস সবুর, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু

#

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২৩,  4:35 PM

news image

দেশের সবচেয়ে প্রাচীন পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)'র ২০২৩-২০২৪ মেয়াদের নির্বাচনে প্রেসিডেন্ট পদে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ আবদুস সবুর ও সম্মানী সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক মঞ্জু নির্বাচিত হয়েছেন।

চারটি ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী কাজী খায়রুল বাশার, প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ এবং প্রকৌশলী শাহাদাৎ হোসেন শীবলু।

চারটি সম্মানী সহকারী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, প্রকৌশলী মোঃ আবুল কালাম হাজারী, প্রকৌশলী মোঃ রনক আহসান, প্রকৌশলী অমিত কুমার চক্রবর্তী এবং প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন।

এছাড়া আইইবির ঢাকা কেন্দ্রে চেয়ারম্যান পদে প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, ভাইস-চেয়ারম্যান পদে প্রকৌশলী শেখ মাসুম কামাল, প্রকৌশলী মোঃ হাবিব আহমেদ হালিম মুরাদ এবং সম্মানি সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে সারা দেশে আইইবি'র ১৮ টি কেন্দ্র, ৩৩ টি উপকেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়।

এবারের নির্বাচনে আইইবি সদর দফতরে ১০ টি নির্বাহী পদের বিপরীতে ৩৪ জন, আইইবির সেন্ট্রাল কাউন্সিল সদস্যের ২৭ পদের বিপরীতে ১৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আইইবি ঢাকা কেন্দ্রের চারটি নির্বাহী পদের বিপরীতে ১০ জন এবং লোকাল কাউন্সিল মেম্বারের ৩০ পদের বিপরীতে ১০০ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

'উন্নত জগৎ গঠন করুন' এই স্লোগানে ১৯৪৮ সালের ৭ মে  পেশাজীবিদের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান  ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) প্রতিষ্ঠা হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির