ঢাকা ১৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় মামলা, তিন পুলিশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের উদ্বোধনী রাঙালেন কেটি পেরি-লিসা, ছিলেন না ট্রাম্প ‘আনচেলত্তির সব বই পড়ে ফেলেছি’, বন্ধু মার্কিনিয়োসকে খোঁচা হাকিমির টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অনেক দেশই আমাদের মতো একই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী বাজেটের প্রভাব নেই সবজির বাজারে বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী ইরানের সঙ্গে বড় সমঝোতা হয়েছে, সপ্তাহের শেষেই চুক্তি হতে পারে

অস্কারের সেরা সিনেমা এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ মার্চ, ২০২৩,  12:03 PM

news image

বিশ্বের কয়েকশ সিনেমাকে পেছনে ফেলে এবার অস্কারে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স। সিনেমাটি সব মিলিয়ে সাতটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে। 

প্রথমে পায় সেরা পার্শ্ব অভিনেত্রী, এরপর সেরা পার্শ্ব অভিনেতা,  এরপর সেরা অভিনেত্রী এবং অরিজিনাল স্ক্রিন প্লের শ্রেষ্ঠত্ব অর্জন করে এ ছবিটি।  এ চার ক্যাটাগরিতে পুরস্কার পাওয়ার পর সেরা পরিচালক এবং সেরা এডিটিংয়েও সিনেমাটির নাম ঘোষণা করা হয়। আর সর্বশেষ সেরা সিনোমার পুরস্কার জিতে নেয় এটি। এবারের অস্কারে সবচেয়ে বেশি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল এই সিনেমা। 

অরিজিনাল স্ক্রিনপ্লে হলো এমন একটি গল্প যা আগে কখনো লেখা হয়নি বা কোনো গল্প বা উপন্যাস থেকে সাহায্য নেওয়া হয়নি। সম্পূর্ণ নতুন ধারণা ও গল্পকে অর্জিনাল স্ক্রিনপ্লে বলা হয়। মানে সম্পূর্ণ নতুন একটি গল্পের উপর ভিত্তি করে এটি নির্মাণ করা হয়েছে।

এবারের অস্কারে দ্বিতীয় সর্বোচ্চ চারটি পুরস্কার জিতেছে জার্মান সিনেমা অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি ও যুদ্ধবিরোধী একটি উপন্যাসের ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মাণ করা হয়। 

আর দুটি পুরস্কার জিতেছে দ্য হোয়াল। ছবিটি সেরা অভিনেতার ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির