ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সংকট সামলাতে ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় মামলা, তিন পুলিশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের উদ্বোধনী রাঙালেন কেটি পেরি-লিসা, ছিলেন না ট্রাম্প ‘আনচেলত্তির সব বই পড়ে ফেলেছি’, বন্ধু মার্কিনিয়োসকে খোঁচা হাকিমির টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অনেক দেশই আমাদের মতো একই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

অর্থ সচিব এর নিকট ১০ দফা দাবী পেশ

#

নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট, ২০২৪,  9:18 PM

news image

প্রতিষ্ঠাতা মহাসচিব এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সচিব,সিনিয়র সহকারী সচিব ও উপসচিব এবং প্রশাসনিক  কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা এসোসিয়েশনের (৫+৫)= ১০ দফা দাবি নিয়ে ১৮ আগস্ট ২০২৪ তারিখ সকাল ১২টার সময় সচিবালয়ের নেতৃবৃন্দের বক্তব্য ধৈর্যসহকারে  অর্থ সচিব মহোদয় শোনেন। তিনি বলেন, কিছু দাবি অচিরেই বাস্তবায়ন হবে। এছাড়া ৯ম পে স্কেল বাস্তবায়ন নিয়ে মাননীয় অর্থ উপদেষ্টার সাথে আলোচনা করে অতি সত্বর কার্যক্রম গ্রহণ করবেন মর্মে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।   উপস্থিত ছিলেন সর্বজনাব ১.নাজমুল হক, ২.আ: মোতালেব ৩. মো: হান্নান সরদার ৪. মোহা: সালাহউদ্দীন ৫. গাজীউর রহমান ৬.মো: জসিম, ৭.আফছার হোসেন ৮. মাজহারুল হক ৯.আ: হাই হাবিব ১০. মোফাজ্জেল হোসেন ১১.শামীম হোসেন ১২. হাবিবুর রহমান ১৩.মো: বুলবুল আহমেদ ১৪.জাহেদা খাতুন ও মাহে আলমসহ আরো অনেকে। দাবিগুলো: (১) পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের দ্রুত পদোন্নতির ব্যবস্থা গ্রহণ; (২) সচিবালয় নিয়োগ বিধি মোতাবেক সহকারী সচিব পদে চাকরি ৫ বছর পূর্তিতে সিনিয়র সহকারী সচিব এবং সিনিয়র সহকারী সচিব পদে ৩ বছর পূর্তিতে উপসচিব পদে পদোন্নতি প্রহান; (৩) চাকরিচ্যুত কর্মকর্তা /কর্মচারীদের চাকরিতে পুন: বহাল; (৪) সহকারী সচিব পদে পদোন্নতিপাওয়ার পর ৭৫% টাকার সুবিধা ও পে ফিক্সেশন বেনিফিট পূর্বের ন্যায় পুন: বহাল ; (৫) জাতীয় পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করতে হবে ; (৬) প্রশাসনিক কর্মকর্তা  ও ব্যক্তিগত কর্মকর্তাদেরকে উপ সহকারী সচিব পদ নাম প্রদান পূর্বক ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা পদে উন্নীতকরন ; (৭) পেনশন ১০০% এবং পেনশন গ্র্যাচ্যুইটি ১.৫০০/- টাকা নির্ধারণ ; (৮) পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পূন:বহাল করতে হবে; (৯) বেতন গ্রেড ২০ ভাগের পরিবর্তে ১০ ভাগে নির্ধারণ ও (১০) রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়েট ন্যায় সচিবালয়ে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মরারীদের ২০% সচিবালয় ভাতা প্রদান করতে হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির