ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নজরুল বহাল, মিষ্টির পদত্যাগ: যা বললেন অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় ক্যান্টনমেন্টে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া আহত যুবকের মৃত্যু মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান

অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০২৪,  11:50 AM

news image

অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পাকিস্তানের ইসলামাবাদ হয়ে তার ঢাকায় আসার কথা রয়েছে।

কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা  জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর নিয়ে আলোচনা চলছে। আগামী ৪ অক্টোবর তার ঢাকা সফরের কথা রয়েছে। আজকের মধ্যে সফরের তারিখ চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

সূত্র জানায়, আগামী ৪ অক্টোবর পাকিস্তান হয়ে ঢাকায় আসবেন আনোয়ার ইব্রাহিম। তিনি ঢাকা সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর ঢাকা সফরে শ্রম বাজার ইস্যুতে সুখবর পেতে পারে বাংলাদেশ।

কূটনৈতিক সূত্র বলছে, গত বছর (২০২৩) মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ঢাকা সফর করানো নিয়ে বেশ জোরালো কূটনৈতিক তৎপরতা চালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বছরের ১০ মে ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ে সভা হয়। দুদেশের সামগ্রিক বিষয় আলোচনার পাশাপাশি এফওসিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরের বিষয়টি গুরুত্বের সঙ্গে তোলা হয়।

কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাসের ওয়েবসাইটের তথ্য বলছে, ২০০০ সালে প্রথম মালয়েশিয়ায় সরকারি সফরে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তী সময়ে এক যুগের বেশি সময় ২০১৪ সালের ডিসেম্বরে দ্বিতীয়বার দেশটিতে সফর করেন তিনি।

অন্যদিকে, ঢাকার মালয়েশিয়ার হাইকমিশনের দূতাবাসের ওয়েবসাইটের তথ্য বলছে, সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির