আজকের খবর
চার বছর আগে রাখাইনে রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর বর্বর নির্যাতন চালানো সেনাদের বিচার না করার কারণেই মিয়ানমারে আজ এমন সংকট তৈরি হয়েছে। এ ধরনের ঘটনায় দায়মুক্তি দিতে থাকলে দেশটিতে কোনোদিনই স্থিতিশীলতা আসবে না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট।তিনি বলেন, মিয়ানমারে যত..
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ৪ জন মারা গেছেন। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে শনিবার (২৯ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে বিভিন্ন সময়ে তারা মারা যান। গত এক দিনে করোনায় রাজশাহী এবং নওগাঁ একজন করে দুজন মারা গেছেন। এ ছাড়া করোনা উপসর্গে আরও দুজন মারা গেছেন। এই দুজন রাজ..
ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ন্যাটো মস্কোর প্রধান দাবিকে গ্রাহ্য করেনি অভিযোগ করে আগের অবস্থানে অনড় রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েকদিন ধরে চলমান উত্তেজনার মধ্যে প্রথমবার এ বিষয়ে মুখ খুলেছেন তিনি। শুক্রবার (২৮ জানুয়ারি) ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে টেলিফোনে আলাপকালে পু..
শরীরের তাপমাত্রা কমে ভূমধ্যসাগরে নৌকায় সাত বাংলাদেশি নাগরিকের মৃত্যুর ঘটনায় ইতালিস্থ বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করে চলছে। ইতালির কাতানিয়া ও পালেরমোতে নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসালদের মাধ্যমেও বাংলাদেশ দূতাবাস প্রকৃত তথ্য অনুসন্ধান এবং যথাযথ করণীয় নির্ধারণের ম..
চট্টগ্রামে নতুন করে আরও ৮০৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ। শনিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ২ হাজার ৯..
ওমিক্রন আতঙ্কে দিশেহারা পুরো বিশ্ব, তার ওপর আরেক প্রাণঘাতী ধরনের সন্ধান মিলল। বর্তমানে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। তবে ওমিক্রনের উপসর্গ মৃদু হওয়ার কারণে অনেকেই চিন্তামুক্ত আছে। কিছুদিন আইসোলেশনে থাকার মাধ্যমে অনেক ওমিক্রন রোগীই সুস্থ হয়ে উঠছেন। অনেকেই ভেবেছিলেন, ওমিক্রন দিয়েই..
হঠাৎ করেই তাপমাত্রা অস্বাভাবিক মাত্রায় নেমে গেছে। দেশের সর্বত্রই অনুভূত হচ্ছে কনকনে শীত। উত্তর অঞ্চলসহ দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এটি সপ্তাহজুড়েই অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে অববাহিকায় মাঝারি থেকে ঘ..
করোনার অতিসংক্রামক ধরন ডেলটা ও অমিক্রন ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে সংক্রমণ লাফিয়ে বাড়ছে। এই ধারাবাহিকতায় করোনার দৈনিক সংক্রমণ ৩৪ লাখের কাছাকাছিতে উন্নীত হয়েছে। শনিবার (২৯ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য জানা গেছে।পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, বিশ্বে ..
মাঘের কনকনে শীত আর হাওয়ায় কাঁপছে রংপুর অঞ্চল। নদ-নদী ভরা হিমালয়ের পাদদেশে অবস্থিত এই অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা আরও নেমে যাওয়ার শঙ্কা আছে। সব মিলিয়ে অনেকটাই বিপর্যস্ত হয়ে উঠছে উত্তরের জনজীবন।শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে রংপুরে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং কুড়িগ্..
ইউক্রেনে হামলা চালালে রাশিয়ার গ্যাস পাইপলাইন প্রকল্প বন্ধের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। রুশ এই গ্যাস পাইপলাইনটি নর্ড স্ট্রিম ২ নামে পরিচিত এবং এর মাধ্যমে রাশিয়ার গ্যাস জার্মানি তথা পশ্চিম ইউরোপে যাওয়ার কথা রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এই পাইপলাইনই বন্ধের হুমকি দেয় মার্কিন পররাষ্ট্র দফ..
খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে নিহত পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামীর পরিবারের সদস্যদের কান্না যেন থামছে না। স্বামীকে ফিরিয়ে দেওয়ার জন্য আহাজারি করছেন নিহতের স্ত্রী মিতু বিশ্বাস। তাদের ৬ বছর বয়সী একমাত্র মেয়ে স্নিগ্ধা বারবার খুঁজছে বাবাকে।শুক্রবার (২ আগস্ট) রাতে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে..
নির্ধারিত সময়ে টসের পর খেলাও শুরু হয়েছে নির্ধারিত সময়ে। তবে ২৪ ওভারের বেশি খেলা চালিয়ে যাওয়া সম্ভব হলো না ভারত-পাকিস্তান ম্যাচে। ২৫তম ওভারের প্রথম বলের পর বৃষ্টি হানা দিয়েছে। ফলে আজ আর খেলা মাঠে গড়ানো সম্ভব হয়নি। ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডেতে। ঘন্টা দুয়েক টানা বৃষ্টির পর পরিষ্কার হয়েছিল কলম্বোর আক..
নিজেকে বৈশ্বিক শক্তি হিসেবে উপস্থাপন করতে বিশ্বের বিকাশমান ও উন্নয়নশীল দেশগুলোর জোট জি-২০ শীর্ষ সম্মেলনকে ব্যবহার করেছে ভারত। বিশ্লেষকরা বলছেন, সম্মেলনে সফল যৌথ ঘোষণার মাধ্যমে এই উচ্চাকাঙ্ক্ষার কিছুটা অর্জন করতে সক্ষম হয়েছে নয়াদিল্লি।তবে ভারতের এই উত্থান তার নিকটতম প্রতিবেশীদের মাঝে কিছুটা সতর্কতা ..
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে হেরেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। ৫ নভেম্বরের এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যাওয়ার পর বুধবার বিকেলে হ্যারিস আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার করেন এবং সমর্থকদের হতাশ না হতে অনুরোধ জানান। তবে, প্রাণান্ত চেষ্টার পরও তিনি কেন হারলেন..
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন। শেখ ওয়ালিদ জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব..
নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বেশ কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। ভারতের কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে ক্ষতির মুখে পড়বে খোদ নিজেরাই।মূলত ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান এবং পরিবহন খাতে প্রভাব পড়তে পারে। তবে কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা বলছেন,..
বিশ্বকাপের ৫ম রাউন্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। পয়েন্ট টেবিল এবং খেলার ধারা বিবেচনায় এই ম্যাচে জয় ব্যতীত বিকল্প ভাবছে না টাইগাররা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাংলাদেশ সময়য় দুপুর আড়াইটায় মাঠে নামবে দুই দল।গুরুত্বপূর্ণ এই ম্যাচ শুরুর আগে বাংলাদেশ একাদশে আসতে যা..
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে ১৫ হাজারেরও বেশি নারী ও শিশু। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আগ্রাসনে তারা প্রাণ হারিয়েছেন।বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।প্রতিবেদনে বলা ..
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা কর্মসূচির সমর্থনে রাজধানীর সায়েন্সল্যাবরেটরি মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। তবে পুরো এলাকার কোথাও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। রোববার (৪ আগস্ট) সকাল ১০টা ২৫ মিনিটে অর্ধশতাধিক শিক্ষার্থী সড়কে অবস্থান নেন।সর..
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক স্বার্থে বাংলাদেশে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য ভুটানকে প্রস্তাব দিয়েছেন।শনিবার (মে ০৬) সন্ধ্যায় লন্ডনের হোটেল ক্ল্যারিজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের রাজা জিগমে খেসার নামগায়েল ওয়াংচুক ও রানি গায়ালতসুয়েন জেতসুন পেমা বৈঠক করেন। এ সময় বাংলাদেশের প্রধান..