আজকের খবর
মিয়ানমারের প্রধান বাণিজ্যিক কেন্দ্র ও সাবেক রাজধানী ইয়াঙ্গুন ও তার আশপাশের এলাকাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮।শনিবার স্থানীয় সময় রাত ৮ টা ৫৫ মিনিটে ভূমিকম্পের কম্পন অনুভব করেন ইয়াঙ্গুন ও তার আশপাশের এলাকার বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব গবেষণা সং..
কানাডার শিখ ধর্মাবলম্বীদের নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে ভারত ও কানাডার মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যেই এবার এ প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করল যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন স্পষ্ট জানিয়েছেন, এই ইস্যুতে ভারতের সহযোগিতা প্রত্যাশা করছে তার দেশ।শুক্রবার রাজধানী ওয়া..
আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলের ক্যারিয়ারে আগেও হ্যাটট্রিকের অভিজ্ঞতা রয়েছে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের। শিরোপাহীন ক্যারিয়ারের আক্ষেপ ঘুচাতে তিনি জার্মান জায়ান্ট ক্লাব বায়ার্ন মিউনিখে নাম লিখিয়েছিলেন। তাদের হয়ে এবার প্রথম হ্যাটট্রিকের দেখাও পেয়ে গেলেন কেইন। সাবেক এই টটেনহাম স্ট্রাইকারের নৈপুণ্যে বুন..
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ-পর্যায়ের পার্শ্ব ও দ্বিপক্ষীয় অনুষ্ঠানে যোগদান শেষে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি এসে পৌঁছেছেন।তিনি নিউইয়র্ক থেকে সড়ক পথে ওয়াশিংটন ডিসিতে সন্ধ্যা ৬টায় এস..
প্রথম লাগেজ ভ্যান নিয়ে ঢাকা ছেড়েছে ঢাকা-সিলেট-ঢাকা রুটের জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৮)। ছেড়ে যাওয়া ট্রেনের নতুন নন-রেফ্রিজারেটর লাগেজ ভ্যানে (৩৬০৫) ৪ হাজার ৬০০ কেজি মালামাল বুকিং নেওয়া হয়েছে। যাত্রীবাহী ট্রেনে এ মালামাল পরিবহন বাবদ রেলওয়ে আয় করেছে ১০ হাজার ২১২ টাকা। এই পথে কেজিপ্রতি পরিবহন খরচ ২ টাকা ২২ ..
লমনিরহাটে ট্রাকচাপায় প্রাণ হারানো সাংবাদিক ইউনুস আলীর পরিবারের হাতে ব্যক্তিগত তহবিল থেকে এক লাখ টাকা প্রদান করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সার্কিট হাউজে অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা তুলে দেওয়া হয়। এসময় ইউনুস আলীর স্ত্রীর হাতে টাকা তুলে দেন মন্ত্রী। এছাড়..
কানাডার নাগরিক ও সেখানে বসবাসরত শিখ ধর্মাবলম্বীদের নেতা হরদীপ সিং নিজ্জর হত্যা বিষয়ক গোয়েন্দা তথ্য ভারতকে বেশ কয়েক সপ্তাহ আগেই দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি আরও জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের তদন্তে ভারতের সহযোগিতা চায় তার দেশ।শুক্রবার রাজধানী অটোয়ায় আয়োজিত এক সং..
কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি বাংলাদেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করে, সেক্ষেত্রে এই দেশের জনগণ ওই ব্যক্তি বা গোষ্ঠীকে স্যাংশন (নিষেধাজ্ঞা) দেবে বলে সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ভাষণ দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে প্রধান..
বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাই করতেই নিউজিল্যান্ড সিরিজের আয়োজন। কিন্তু তা আর হলো কই। বৃষ্টির কারণে এক ইনিংসও পুরো খেলা হয়নি। বল হাতে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং দেখা গেলেও এদিন হতাশ হতে হয়েছে টাইগার ক্রিকেটের ভক্তদের। ম্যাচের কোন ফলাফল যেমন আসেনি, তেমনি তামিম ইকবাল আর মাহমুদউল্লাহ ..
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (শুক্রবার) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশনে ভাষণ দেবেন।জাতিসংঘ সদর দফতরের জেনারেল অ্যাসেম্বলি হলে সাধারণ আলোচনায় প্রধানমন্ত্রী তাঁর ভাষণে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক বিষয় তুলে ধরবেন..
সারা দেশে কত রোহিঙ্গাকে ভোটার করা হয়েছে তদন্ত করে তার তালিকা দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৮ আগস্টের মধ্যে এ তালিকা দাখিলের জন্য নির্বাচন কমিশন, স্থানীয় সরকার সচিব, কক্সবাজারের ডিসিসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ দেওয়া হয়েছে।এ বিষয়ে এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১১ জুন) বিচারপতি নাইমা..
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান শেষে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে শনিবার দুপুরে (স্থানীয় সময়) ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন।দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে ২২ থেকে ২৪ আগস্ট অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে যোগ দেন তিনি।প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকার..
আগের মৌসুমেও ফরাসি লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন বিশ্বকাপজয়ী তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। কিন্তু এরপরই দলবদল নিয়ে তার সঙ্গে পিএসজির নাটকীয়তা শুরু। শেষ পর্যন্ত সেসব ছাপিয়ে ক্লাবেই আরও এক মৌসুম থাকার সিদ্ধান্ত নিয়েছেন এমবাপে। এরপর আগের ম্যাচে তাকে বিরতির পর বদলি খেলোয়াড় হিসেবে নামান কোচ লুইস এনরিক..
জাতিসংঘের আয়োজিত স্বল্পোন্নত দেশগুলোর সম্মেলনে যোগ দিতে মার্চের প্রথম সপ্তাহে কাতারে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সম্মেলনের ফাঁকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সাংবাদিক নিক ক্লার্ক প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেন। শনিবার (১১ মার্চ) সাক্ষাৎকারটি প্রচার করেছে সংবাদমাধ্যমটি। সেখানে রোাহিঙ্গা সম..
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সোমবার (১৩ মার্চ) অনুষ্ঠিত হয়েছে ৯৫তম অস্কার অনুষ্ঠান। সেখানে জড়ো হয়েছিলেন হলিউডসহ বিনোদন জগতের নামি-দামি সব তারকারা। জঁমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিনোদন জগতের সেরা সিনেমা, সেরা অভিনেত্রী, সেরা অভিনেতা, পরিচালকসহ সংশ্লিষ্ট সবার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দেখে নেওয়া যাক ..
বাংলাদেশের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে এসে অ্যাঞ্জেল ম্যাথুস বেশ ক্ষোভ ঝাড়েন। তাকে ‘টাইমড আউট’ করার ঘটনা বাংলাদেশ ক্রিকেটের জন্য ‘কলঙ্কজনক বলে মন্তব্য করেন। সাকিব আল হাসানের প্রতি কোন সম্মান অবশিষ্ট নেই বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া মাঠে থাকা আম্পায়ারদের ‘কমন সেন্স’ নিয়েও প্রশ্ন তোলেন সাবেক ..
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ২ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। সোমবার (২৮ আগস্ট) ঢাকার বিশেষ আদালত-৬ এ মামলাটির অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল। এদি..
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সদস্য ও ঢাকা নগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনের খুনিদের গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আহলে সুন্নাত ওয়াল জামাআত। সোমবার (৫ মে) চট্টগ্রাম নগর ও বিভিন্ন উপজেলায় দলটির নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে।খ..
গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা ছুটি বৃদ্ধি ও হোতাপাড়া এলাকায় খাদ্য উৎপাদন কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে মঙ্গলবার (১৮ মার্চ) সকাল থেকে বিক্ষোভ শুরু করেন।এর মধ্যে খাদ্য উৎপাদান তৈরি কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই মহ..
দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী অবসরে যাচ্ছেন আগামী ২৫ সেপ্টেম্বর। কিন্তু সে সময় সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি চলবে। সে জন্য আজই (বৃহস্পতিবার) প্রধান বিচারপতির বিচারিক জীবনের শেষ কর্মদিবস।নিয়ম অনুসারে আজ তাকে আপিল বিভাগের এক নম্বর বিচার কক্ষে অ্যাটর্নি জেনারেল অফিস ও সুপ্রিম কোর্ট আই..