আজকের খবর
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। অবরোধ কর্মসূচি শুরুর আগের রাত থেকেই সারা দেশে ৯টি বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এমন পরিস্থিতিতে পরিবহন মালিক-শ্রমিক থেকে শুরু করে ভয়-আতংক ঢুকে গেছে যাত্রীদের মনেও। যার প্রভাব পড়েছে রাজধান..
দ্বিতীয় দফার অবরোধের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠন। মিছিলের সময় তারা বিভিন্ন জায়গায় টায়ারে আগুন দিয়েছে। তবে, ২৮ অক্টোবর পর থেকে ধারাবাহিকভাবে আজও ফাঁকা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। আসেননি দলের কোনো নেতাকর্মীও। বরাবরের মতো কার্যালয়ের দু..
রাজধানীর খিলগাঁও থানার বনশ্রী এলাকায় অছিম পরিবহন নামে একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. সবুজ (৩০) নামে এক গাড়িচালক দগ্ধ হয়েছেন। তিনি রমজান পরিবহনের চালক ছিলেন।রোববার (৫ নভেম্বর) সকালের মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় ..
ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদর দপ্তরের সমন্বয়ে সৌদি আরব জেদ্দায় ৬-৮ নভেম্বর এ সম্মেলনের আয়োজন করছে।রোববার (৫ নভেম্বর) সকাল ৯টা ১৪ মিনিটে প্রধানমন্ত্রীকে বহন করা বিমানটি ঢাকা হযরত শাহজালাল ..
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী নির্বাচনের তফসিল যেকোনো সময় ঘোষণা করা হতে পারে। নির্বাচনে যাকে প্রার্থী দিই তাকেই ভোট দিয়ে বিজয়ী করবেন। এবার নৌকা জিতবেই।তিনি বলেন, নৌকা মার্কা পারে স্বাধীনতা দিতে, নৌকা মার্কাই পারে উন্নয়ন দিতে। আমি ঢাকাবাসীর প্রতি অনুরোধ করব, একটা বিষয় মাথায় রাখবেন, নৌকা মার্..
বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হবে আগামীকাল রোববার ভোর ৬টা থেকে। যদিও শনিবার সন্ধ্যার পর থেকেই সেই অবরোধের প্রভাব পড়তে শুরু করেছে। মাত্র ৩০ মিনিটের ব্যবধানে রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড ও সায়েদাবাদে তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। এসব আগুন কে বা কারা দিয়েছে তা প্রা..
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করলাম। এ মেট্রোরেল ঢাকাবাসীর জন্য উপহার। তবে মেট্রোরেল ব্যবহারে আমাদের যত্নবান হতে হবে, যাতে করে এটির ক্ষতি না হয়।শনিবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষ্যে রাজধানীর আরামবাগ..
মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৪ নভেম্বর) দুপুরে বিদ্যুৎচালিত দ্রুতগতির যানের এ অংশের উদ্বোধন করা হয়।শনিবার উদ্বোধন করা হলেও পরের দিন রোববার (৫ নভেম্বর) থেকে এটি সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। প্রথমে তিনটি স্টেশন চালুর ম..
পাবনার সুজানগর উপজেলার বোস্টল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী আরিফা খাতুনকে প্রতিদিন নৌকায় করে স্কুলে যাতায়াত করতে হয়, তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পরিবার।তার ৩ বছর বয়সী বোন জামিলা খাতুন গত মাসের প্রথম দিকে নৌকায় চড়তে গিয়ে পানিতে ডুবে মারা যায়। এরপর থেকে বর্ষার বিপদে আতঙ্কিত হয়..
পর্যটকদের নজর কাড়তে এবার রাঙামাটির কাপ্তাই উপজেলার শিলছড়িতে নির্মিত হলো দৃষ্টিনন্দন নিসর্গ প্রিমিয়াম পড হাউস। গতকাল শুক্রবার (০৩ নভেম্বর) সন্ধায় প্রিমিয়াম পড হাউসগুলোর উদ্বোধন করা হয়। নতুন তৈরী প্রিমিয়ার পড হাউস এর সংখ্যা ৫ টি। প্রতিটি প্রিমিয়াম পড হাউসে রয়েছে আধুনিকতার ছোঁয়ায় পরিপূর্ণ। এ..
বাংলাদেশে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারসহ ৬টি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার কারণে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ২ লাখ পরিবার। অন্যদিকে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা প্রায় ১৮ লাখ।অভিযোগ উঠেছে, ভারতীয় বাঁধ থেকে পানি ছাড়ার কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে ভারতের দাবি, ব..
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, ডিসেম্বরকে মাথায় রেখে আমরা এগোচ্ছি। আমাদের টাইম লাইন ডিসেম্বর এটা মাথায় রেখে কাজ করছি। ডিসেম্বরে ভোট হলে অক্টোবরে সিডিউল ঘোষণা করতে হবে। টাইম লাইন যাতে মিস না করি সেভাবে প্রস্তুতি নিয়ে যাচ্ছি।সোমবার (১০ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাং..
বিশ্বকাপের ব্যস্ততা থাকায় জাতীয় দল থেকে দূরে থাকা ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছিল এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট স্কোয়াড। তবে সেই দলটাকেও খারাপ বলা যাবে না। আফিফ, সাইফ ছাড়াও জাতীয় দলে খেলা বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার ছিলেন।সেই দল আইসিসি’র সহযোগী দেশ মালয়েশিয়ার বিপক্ষে কোনোমতে জিতে সেমিফাইনালে উঠেছে। আজ স..
উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুর। চলিত সপ্তাহে দুইদিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পরে তাপমাত্রা কমে যাওয়ায় বাড়ছে শীতের প্রকোপ। সন্ধ্যার পর থেকে শুরু হয় হিমেল বাতাস। আর তার সঙ্গে যোগ দেয় ঘন কুয়াশা। এতে করে দিনের বেলায়ও যানবাহনকে লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে।রোববার (১০ ডিসেম্বর) আবহাওয়া অফিসের তথ্য মতে, সকাল ..
অবিশ্বাস্য, অপ্রত্যাশিত বললেও হয়ত কম হয়ে যায়। বিশ্বকাপের সি গ্রুপ থেকে নিউজিল্যান্ড সুপার এইটের রেসে ছিটকে যাবে এমনটা কেউ হয়ত ভাবতেও পারেনি। ২০২১ বিশ্বকাপের ফাইনালিস্টদের সেমিফাইনালেও দেখেছিলেন অনেকেই। কিন্তু টানা দুই হারে নিউজিল্যান্ডের বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছে। কিউইরা সেমিফাইনালে যেতে পারে..
সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড নামের কারখানার শ্রমিকরা।বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে তারা আন্দোলন শুরু করেন। এর কিছু সময় পরই তারা মহাসড়ক অবরোধ শুরু করেন। যান চলাচল বন্ধ থাকায় এতে দুর্ভো..
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ শুক্রবার (১৪ মার্চ) সকাল থেকে শুরু হয়েছে। এদিন সকাল ৮টা থেকে অনলাইনে কেনা যাচ্ছে আগামী ২৪ মার্চের টিকিট।রেলওয়ে মন্ত্রণালয় সূত্রে জানা যায়, অগ্রিম টিকিটের শতভাগই বিক্রি হবে অনলাইনে। টানা সাতদিন চলবে আগাম টিকিট ব..
শেখ হাসিনাসহ তার পরিবারের ৬ সদস্যের নামে পূর্বাচল নিউ টাউন প্রকল্পে বরাদ্দকৃত ৬০ কাটা প্লট ও রাজউকের অন্যান্য প্রকল্পে বরাদ্দকৃত প্লট কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। একই সঙ্গে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজউকের প্লট বরাদ্দের অনিয়ম তদন্তে ৩ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়..
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ায় বৃহস্পতিবার থেকে দেশের সব পোশাক কারখানা খোলা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। বুধবার চলমান শ্রম পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।বিজিএমইএ সভা..
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন। তিনি আজ রোববার (১৬ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকা ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং রোহিঙ্গা সংকট বিষয়ক প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান হযর..