আজকের খবর
শেষটা সুখকর হলো না বাংলাদেশের জন্য। ৪৯ ওভার শেষেও যে স্কোর মনে হয়েছিল নাগালের মাঝেই, অ্যালানা কিং একাই সেটা নিয়ে গেলেন বহুদূর পর্যন্ত। ইনিংসের শেষ ওভারে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বল তুলে দিয়েছিলেন ফাহিমা খাতুনের হাতে। তার ওভারে এলো ২৯ রান। ৪ ছয় আর ১ চারে ২৮ রান নিয়েছেন নয়ে নামা অ্যালান..
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে গণভবনে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে এ সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।..
গোপালগঞ্জের মুকসুদপরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী। বুধবার (২০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ছাগলছিরা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ। এর মধ্যে একজন মাইক্র..
উপজেলা পরিষদ নির্বাচনের বিধিমালা সংশোধন করে এর প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।মঙ্গলবার (১৯ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে রয়েছে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে। এছাড়াভাইস চে..
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এফডিসি অংশের ডাউন র্যাম্প চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। আজ বুধবার সকালে কারওয়ান বাজারে এফডিসির সামনের ডাউন র্যাম্পটি চলাচলের জন্য উন্মুক্ত করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের ..
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা আমান উল্লাহ আমানকে জামিন দিয়েছেন আপিল বিভাগ। তবে বিদেশ যেতে হলে তাকে আদালতের অনুমতি নিতে হবে বলে আদেশে বলা হয়েছে।বুধবার (২০ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দ..
গত ফেব্রুয়ারি মাসে সারাদেশে ৫০৩টি সড়ক দুর্ঘটনায় ৫৫৫ জন নিহত এবং ১০৩১ জন আহত হয়েছেন। একইমাসে রেলপথে ৩৮টি দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও ৬৪ জন আহত হয়েছেন। নৌ-পথে ৫টি দুর্ঘটনায় ৭ জন নিহত, ৪ জন আহত এবং ১ জন নিখোঁজ রয়েছেন। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৫৪৬টি দুর্ঘটনায় ৫৯৯ জন নিহত এবং ১০৯৯ জন আহত হয়েছেন।এই সময়ে ১৭৩ট..
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী ফারজানা মীমের যৌন হয়রানির অভিযোগ এবার গেছে রাষ্ট্রপতির কাছে। নিজ বিভাগের শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলায় হত্যাসহ বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকির প্রতিকার চেয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর এ আবেদন করেন ওই ছাত্রী। অভিযোগকারী ছাত্রী গতকাল মঙ..
বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। কিন্তু এর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এ যোগ দিয়েছিলেন বলে বিভিন্ন পত্রিকায় খবর ও ছবি প্রকাশ হয়েছে। এ নিয়ে কোনো কিছু জানেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ..
ভোরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বর্বর এই হামলায় ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রাফাহ শহর এবং গাজা উপত্যকার কেন্দ্রীয় অঞ্চলে চালানো এই হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে।মঙ্গলবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়েছে, রাফাহ এবং..
বিশ্বের আটশ কোটি মানুষ জমকালো আয়োজনে বরণ করে নিলো নতুন বছর, ২০২৩ সালকে। ঘড়ির কাঁটার সেকেন্ড ১২-তে পৌঁছা মাত্রই রঙিন আলোয় ভরে ওঠে আকাশ। ফানুস আর আতশবাজিতে মেতে ওঠে সবাই।প্রশান্ত মহাসাগরীয় ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র টোঙ্গা, সামোয়া ও কিরিবাসে নতুন বছরকে স্বাগত জানানোর প্রথম অনুষ্ঠান শুরু হয়। পৃথিবীর একেক প্..
কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার (৩০ এপ্রিল) রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।এনিয়ে টানা সাত রাত ধরে কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। বৃহস্পতিবার (১ ম..
শুরু হয়ে গেছে ভালোবাসার সপ্তাহ। চারিদিকে প্রেম প্রেম আবহ। ফেব্রুয়ারি মাসে সকলে মেতে ওঠেন ভালোবাসার উদযাপনে। এই মাসের ৭-১৪ তারিখ পর্যন্ত চলে ভ্যালেন্টাইন্স উইক অর্থাৎ ভালবাসার সপ্তাহ। এক সপ্তাহ জুড়ে চলে বিশেষ উদযাপন। ভ্যালেন্টাইন্স উইকের তৃতীয় দিন অর্থাৎ ৯ ফেব্রুয়ারি চকোলেট ডে। এই দিনে মনের মানুষকে..
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে একটি সিএনজিচাল..
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রিপাবলিকান পার্টি। মধ্যবর্তী নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর খুব অল্প ব্যবধানে দলটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং এর মাধ্যমে ২০১৮ সালের পর আবারও নিম্নকক্ষের নিয়ন্ত্রণ গেল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকানদের হাতে..
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের ‘শেষলগ্নের নেতৃত্ব দিতে’ শিগগিরই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আমি কয়েকদিন আগেও বলেছি, আপনারা দেখতে পারবেন যে, কয়েক সপ্তাহ বলেছিলাম। ইনশাআল্লাহ, কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান এসে বিএনপির নি..
রংপুরের তারাগঞ্জ উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১৫ জন।মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলি দোয়ালীপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।..
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের মূল যন্ত্র রিঅ্যাক্টর প্রেসার ভেসল (পারমাণবিক চুল্লিপাত্র) স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৯ অক্টোবর) সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ..
মাতৃভাষা পিডিয়ার প্রকাশনা কার্যক্রমের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পৃথিবীর বিভিন্ন ভাষা সংরক্ষণ, নথিবদ্ধকরণ এবং ব্যাকরণ তৈরিতে মাতৃভাষা পিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন আয়োজকরা।বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘মাতৃভাষা পিডিয়ার’ এ প্রকাশনা..
ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে টেকসই রপ্তানি প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং বাংলাদেশি পণ্যের জন্য নতুন বৈশ্বিক বাজার অন্বেষণের জন্য একটি উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে রপ্তানি সংক্রান্ত ১১তম বৈঠকে বলেন, ইউক্রেনের য..