আজকের খবর
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী ৬ মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। ৬ মে আপিল বিভাগের কার্যতালিকায় জামায়াত নেতা আজহারের আপিল কার্যতালিকায় শীর্ষে থাকবে বলে আদেশে বল..
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলা তদন্তে আরও ৬ মাস সময় দিয়েছেন হাইকোর্ট।রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর..
প্রশাসনের পূর্ব ঘোষিত সময়ে চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে স্থানান্তরিত না করার প্রতিবাদে আমরণ অনশনে বসেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৯ শিক্ষার্থী। সিন্ডিকেট থেকে রায় না আসা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন অনশনরত শিক্ষার্থীরা।সোমবার (২১ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভ..
একদিনের ব্যবধানে আজ আবারও ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। মঙ্গলবার (২২ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে বেলা ১১টার দিকে এই বৈঠক শুরু হয়।এর আগে ২০ এপ্রিল দ্বিতীয় দফায় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছিল দলটির একটি প্রতিনিধি দল। ওইদিন বেলা ১১টা থেকে শুরু করে দুপুরের মধ্যাহ্নভোজ বিরতি দিয়ে সন্ধ্..
বাংলাদেশ রেলওয়ের ব্যবস্থাপনায় পরিচালিত হাসপাতলসমূহে এখন থেকে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা/কর্মচারীর পাশাপাশি সাধারণ জনগণও চিকিৎসা সেবা নিতে পারবেন।সোমবার (২১ এপ্রিল) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা..
আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে বিদ্যুৎ চমকানোসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রাও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।সোমবার (২১ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় চট্ট..
দেশে তিন স্তরে নতুন করে কমছে ইন্টারনেটের দাম। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) পর্যায়ে ১০ শতাংশ এবং ন্যাশনাল ট্রান্সমিশন পর্যায়ে ১৫ শতাংশ দাম কমাবে ফাইবার অ্যাট হোম। পাশাপাশি মোবাইল সেবাদাতা ৩টি বেসরকারি কোম্পানিকেও ইন্টারনেটের দাম কমানোর আহ্বান জানিয়েছে ..
জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আর যেন কোনো অবস্থাতেই ফ্যাসিবাদী শাসন ফিরে না আসে। জনগণ যেন অনুধাবন করতে পারে নাগরিক হিসেবে তার সব অধিকার সুরক্ষিত আছে।সোমবার (২১ এপ্রিল) সংসদ ভবনের এলডি হলে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও ক..
বাংলাদেশ-ভারত সীমান্তে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠিয়েছে ভারত। বাঁধ নিয়ে উদ্বেগের মধ্যে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার সরকার সীমান্তে ওই দলটি পাঠায়।মূলত মুহুরী নদীর ধারে বাংলাদেশের তৈরি করা একটি নতুন বাঁধকে ঘিরেই তৎপর ভারতীয় ওই প্রতিনিধিদল। সোমবার (২১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে..
রাজধানীর বনানীর বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে (২৩) হত্যার ঘটনায় সন্দেহভাজন তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তাররা হলেন– আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)।রোববার (২০ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর ভিন্ন ভিন্ন স্থা..
শুরুটা ভালোই করেছিল ভারত। ওপেনিং জুটিতেই তুলে ফেলেছিল ৪১ রান। তবে এরপরই বাংলাদেশ ম্যাচে ফিরে এলো। ১৪তম ওভারে তাইজুল ইসলাম শুভমান গিলকে ফেরানোর পর থেকে যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ভারতের ব্যাটিং লাইন আপ!..
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়েদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্জেই ল্যাভলভের পরিবার ও প্রধান কয়েকটি ব্যাংকের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে বুচার শহরে রুশ বাহিনীর গণহত্যার অভিযোগ ওঠার পর নতুন করে এ পদক্ষেপ ..
এক বছরে দেশের শীর্ষ ১২ ই-কমার্স প্রতিষ্ঠান গ্রাহকের কাছ থেকে ১০ হাজার ৪৫০ কোটি টাকা সংগ্রহ করেছে। এর মধ্যে ৩৪ শতাংশ অর্থ ভোগ-বিলাসিতা আর অপ্রয়োজনীয় খাতে ব্যয় করা হয়েছে। ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার (এমএফএস) ৮৬টি অ্যাকাউন্টের মাধ্যমে এসব অর্থ সংগ্রহ করা হয়েছে।অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের ..
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাধীন আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে ঘর নির্মাণ কার্যক্রম পরিদর্শনের জন্য ভূমি মন্ত্রণালয় ও এর অধীনে থাকা অধিদপ্তর-সংস্থার ১০ জন কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। এ কর্মকর্তাদের মনোনয়ন দিয়ে গত বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয় থেকে আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচাল..
আগামীকাল রোববার (৬ নভেম্বর) থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে চলতি বছরের এইসএসসি ও সমমানের পরীক্ষা। এইচএসসির প্রশ্নপত্র ফাঁসের গুজবমুক্ত, নকলমুক্ত, সুষ্ঠু ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে নির্দেশনা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শনিবার (৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে এ নির্দেশনা ..
চলমান করোনা মহামারীতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরো কমেছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৩ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় ১১ লাখে।এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বজ..
চলমান করোনা মহামারীতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দেড় হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় ৮ লাখে।এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে স..
ইউক্রেন সংকটের কারণে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইউক্রেন-রাশিয়ার মধ্যে চলমান উত্তেজনায় গত তিনদিনে এ নিয়ে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসবে সংস্থাটি। দুপক্ষের মধ্যে উত্তেজনা চরমে। বেশকিছু কূটনৈতিক সূত্র জানিয়েছে, ইউক্রেন সীমান্তে রাশিয়া সেনা মোতায়েন বাড়ানোয় পরিস্থিতি আরও খারাপের দিকে..
আজ রোববার (২২ মে) থেকে পুঁজিবাজারে প্রি-ওপেনিং সেশনে লেনদেন সুবিধা বন্ধ করে দেয়া হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সিদ্ধান্তের আলোকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আপাতত মূল লেনদেনের আগের ১৫ মিনিট আর লেনদেন গ্রহণ করবে না। গত বৃহস্পতিবার বিএসইসি ঢাকা ও চট্টগ্রা..
গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৫ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় পৌনে ১৭ লাখে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিক..