আজকের খবর
ঈদুল আজহার ছুটিতে দীর্ঘ ১০ দিন বন্ধ থাকার পর খুলেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। কর্মস্থলে ফিরছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের মধ্যে বিরাজ করছে ঈদের আমেজ।রোববার (১৫ জুন) সরেজমিনে দেখা যায়, প্রথম কর্মদিবসে কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থলে ফিরে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মদিবস ..
জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ৪ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।রোববার (১৫ জুন) সকালে প্রিজনভ্যানে করে সাবেক এসআই আমির হোসেন, কন্সটেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শ..
ভারতের উত্তরাখণ্ডে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সাতজন নিহত হয়েছেন। কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর দিকে যাওয়ার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।মূলত কেদারনাথ থেকে যাত্রীদের নিয়ে গুপ্তকাশী যাচ্ছিল হেলিকপ্টারটি। একপর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে তা গৌরীকুণ্ডের জঙ্গলে গিয়ে বিধ্বস্ত হয়। রোববার ..
গরমে বেড়েছে ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। লক্ষণ ছাড়া টাইফয়েড, হেপাটাইটিস বা জন্ডিসের প্রবণতাও বেড়েছে। এসব রোগে সবচেয়ে বেশি আক্রান্ত শিশু ও বৃদ্ধরা হাসপাতালে ভর্তি রয়েছে। গেল কয়েকদিন থেকে রাজশাহীতে মৃদু তাপপ্রবাহ বইছে। সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩৭ ডিগ্রির বেশি। এমন পরিস্থিতিতে ..
ঈদুল আজহার টানা ছুটিতে চট্টগ্রাম বন্দরে আবারও কনটেইনার জটের সৃষ্টি হয়েছে। যদিও ছুটিতে সচল ছিল বন্দরের অপারেশনাল কার্যক্রম। তবে আমদানি-রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান এবং বেশিরভাগ শিল্প কারখানা বন্ধ থাকায় কনটেইনার খালাস কম হয়েছে। স্বাভাবিক সময়ে বন্দর থেকে দিনে গড়ে ৪ হাজারের বেশি কনটেইনার ..
রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের অচলাবস্থা কাটিয়ে অবশেষে স্বাভাবিক হয়েছে সেবা কার্যক্রম। দীর্ঘ ১৮ দিন পর শনিবার (১৪ জুন) সকাল থেকে হাসপাতালটির সব বিভাগে পুরোদমে চালু হয়েছে চিকিৎসাসেবা।সকাল থেকেই চিকিৎসক, নার্স ও স্টাফদের কর্মচঞ্চলে মুখর হয়ে ওঠে হাসপাতাল ভবন। পাশাপাশি রোগী ও তাদের..
স্বস্তির সুবাতাস বইছে সবজির বাজারে। ঈদ পরবর্তী বাজারে ক্রেতা কম থাকায় বেশিরভাগ সবজিই কিছুটা কম দামে বিক্রি হচ্ছে। তবে গাজর-শিম ও ঝিঙ্গার দাম বাড়লেও সবজি কিনে ক্রেতারা স্বস্তির কথা জানিয়েছেন।শনিবার (১৪ জুন) সকালে রাজধানীর মান্ডা-মুগদা কাঁচাবাজার ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গে..
দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।শনিবার (১৪ জুন) ভোররাত ৩টার দিকে উপজেলার নূরজাহানপুর এলাকায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান ..
চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার সকাল পৌনে ১০টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশের ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমনাটি লন্ডন সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মি..
ঈদুল আজহার ছুটির শেষ দিনে কর্মস্থলে ফেরা মানুষের ঢলে যমুনা সেতুর দুই প্রান্তে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট ও যানবাহনের ধীরগতি। শনিবার (১৪ জুন) সকাল থেকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক এবং টাঙ্গাইল অংশের যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটারজুড়ে এই যানজটের সৃষ্টি হয়।সিরাজগঞ্জে যম..
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যার সিমিলিপাল জাতীয় উদ্যানে বিরল দৃশ্যে একটি কালো বাঘকে তার পদচারণার এলাকা চিহ্নিত করতে দেখা গেছে। আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে টুইটারে টুইট করা ১৫ সেকেন্ডের এক ভিডিওতে দেখা যায়, কালো রংয়ের বাঘটি একটি গাছে আঁচড় বসিয়ে চলে যাচ্ছে।ভারতীয় বন পরিষেবা কর্মকর্তা সুশান্ত নন..
এশিয়া কাপের ফাইনালের আগে ‘ড্রেস রিহার্সেল’ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সহজ জয় পেয়েছে শ্রীলংকা। আগামী ১১ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান। সুপার ফোরের শেষ ম্যাচে শুক্রবার রাতে বোলারদের নৈপূণ্যে লংকানরা ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়..
১৯৭১ সালের ৭ মার্চ পশ্চিম পাকিস্তানের শোষণের বিরুদ্ধে একটি তর্জনীর ইশারায় গর্জে উঠেছিলেন পূর্ব পাকিস্তানের (বর্তমানে বাংলাদেশ) সাড়ে সাত কোটি মানুষ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তর্জনী উঠিয়ে সেই ভাষণ এখন ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ।ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাঙালির জাতীয়তাবোধ জাগ..
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি। এর আগে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করেন দেশটির ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।রোববার প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তিনি প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন।..
২৪ ঘণ্টায় সারা দেশে ৫৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫১ হাজার ৭৭০ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৭৯ শতাংশ। এই ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২২ অপরিবর্তিত থাকল।রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠা..
বাংলাদেশ পুলিশকে ২০৪১ সালের মধ্যে আরও উন্নত করে গড়ে তুলতে তথ্য-প্রযুক্তির ব্যাপক ব্যবহারের মাধ্যমে পুলিশের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে ভবিষ্যতে পুলিশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবট, ড্রোন ইত্যাদি অত্যাধুনিক প্রযুক্তি সংযোজন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজি ড. ব..
রুটিন স্বাস্থ্য পরীক্ষা জন্য হাসপাতালে নেওয়া হবে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সাবেক প্রধানমন্ত্রীকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হবে।বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ম্যাডাম খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বি..
কারিগরি ক্রুটির কারণে স্থগিত হওয়া প্রাথমিকের বৃত্তির ফল বুধবার (১ মার্চ) বিকেলের মধ্যে প্রকাশ করা হবে বলে জানা গেছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টা পর্যন্ত কারিগরি ক্রুটিগুলো চিহ্নিত করে সমাধান করা হয়েছে। এখন ফল প্রকাশের জন্য সবধরনের প্রস্তুতি শেষ। অধিদপ্তর মহাপরিচালক সর্বশেষ যাচাই-বাছাই ক..
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, করোনামুক্ত দেশে আবারও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনুক এবারের বৈশাখ। নতুন বছরের প্রথম দিন থেকেই সম্প্রীতির পথে হাঁটতে শুরু করুক সবাই। বাংলা ভাষা এবং হাজার বছরের বাঙালি সংস্কৃতির বিকাশ ঘটুক আমাদ..
কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ১০ ঘণ্টার বেশি জিজ্ঞাসাবাদ করেছে ভারতের নিরাপত্তা সংস্থা ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রসংশ্লিষ্ট মানি লন্ডারিংয়ের ঘটনায় গতকাল সোমবার (১৩ জুন) তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আরো জিজ্ঞাসাবাদ করতে আজ মঙ্গলবার তাকে ফের তলব করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সম..