ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

‘স্বৈরশাসকদের মতো কিছু কিছু উপদেষ্টা ভোগবিলাসে ব্যস্ত’

#

নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি, ২০২৫,  4:11 PM

news image

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে ক্ষমতায় আছে। তাদের আমরা সবাই সমর্থন করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি, যে সরকার বাংলাদেশের পরিবর্তনের শপথ নিয়ে দায়িত্ব পালন করার কথা বলেছিল, যারা সংস্কারের কথা বলেছিল। তারা এখন স্বৈরশাসকদের মতো ভোগবিলাসে ব্যস্ত। আমরা দেখতে পাচ্ছি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা বিগত স্বৈরশাসকের মতো ভোগবিলাসে লিপ্ত হয়েছেন। 

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সাবেক ছাত্রদল নেতা কামরুল ইসলাম তপনের আয়োজনে টঙ্গীবাড়ি উপজেলার পাচগাঁও বাজার সংলগ্ন বালুর মাঠে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, কিছু কিছু উপদেষ্টা কোটি কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করছেন, কেউ একাধিক গাড়ি ব্যবহার করছেন। এটা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের কাছে প্রত্যাশিত না। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যদি এভাবে ভোগবিলাসে লিপ্ত হয়ে পড়েন তাহলে সংস্কারের যে এজেন্ডা ও লক্ষ্য সেখান থেকে আমরা পিছিয়ে পড়ব। যে সব উপদেষ্টা এভাবে ভোগবিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন তাদের অন্তর্বর্তীকালীন সরকার হতে বাদ দেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানাব। তা নাহলে দেশ গভীর সংকটের মধ্যে পড়ে যাবে। জাতীয় নিরাপত্তা সংকটের মধ্যে পড়ে যাবে।

এ সময় পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির বেপারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সহ-সভাপতি আক্তার হোসেন লাকুরিয়া, উপদেষ্টা আলী আহমদ শেখ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ার হোসেন মোল্লা, যুবদলের সদস্য সচিব মহাসিন খান বাবু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু প্রমুখ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির