ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার

‘বিলম্বে’ চলছে ট্রেনে দ্বিতীয় দিনের ঈদযাত্রা

#

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২৩,  11:58 AM

news image

ট্রেনে ঈদযাত্রা শুরুর প্রথমদিন রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ ২০ মিনিট বিলম্বে ঢাকা স্টেশন ছেড়ে গেলেও আজ ছেড়েছে ৪০ মিনিট দেরিতে। ফলে শুধু ধূমকেতু এক্সপ্রেস নয়, পরবর্তী আন্তঃনগর ট্রেনগুলোও কিছুটা দেরি ছেড়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর প্রধান ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ঘুরে এই চিত্র দেখা গেছে। এতে কেউ কেউ বিরক্তি প্রকাশ করলেও অনেকে ঈদের সময় বিষয়টাকে স্বাভাবিক হিসেবেই মনে করছেন।

সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রামগামী মহানগর প্রভাতী (৭০৪) সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে যাওয়ার কথা। কিন্তু, ট্রেনটিকে সকাল ৮টা ৪০ মিনিটে সিডিউল দেওয়া হয়েছে। এটি ৭ নম্বর প্ল্যাটফর্ম দাঁড়িয়ে থাকলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কখন ছাড়বে তা কেউ জানাতে পারেননি।

অন্যদিকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ৬টা ২০ মিনিটে (সঠিক সময়ে); নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ২০ মিনিট বিলম্বে ৮টায়; চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ৫৫ মিনিট বিলম্বে ৮টা ১০ মিনিটে; কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর প্রভাতী ৭টা ২০ মিনিটে এবং দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ১৫ মিনিট বিলম্বে ৭টা ৪৫ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে গেছে।

চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের যাত্রী আব্দুল্লাহ আল আলিফ ঢাকা বলেন, আমাদের রুটে দুর্ঘটনার জন্য শুনেছি ট্রেন বিলম্ব হচ্ছে। অন্যান্য ট্রেনগুলো দেখলাম কম সময়ের বিলম্বে ছেড়েছে। ২০/২৫ মিনিট বিলম্ব মেনে নেওয়া যায়। কিন্তু ঘণ্টার বেশি বিরক্তিকর বিষয়।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, ২/১টি ট্রেন ছাড়া বাকি সব ট্রেন সঠিক সময়ে ঢাকা ছেড়ে যাচ্ছে। ২০/৩০ মিনিটকে বিলম্বে বলা যায় না।

তিনি আরও বলেন, চট্টগ্রাম রুটে দুর্ঘটনার কারণে গতকাল ২ ঘণ্টা বিলম্ব ছিল। সেটা কমে আজ এক ঘণ্টা হয়েছে। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির