ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

৮ নভেম্বর বছরের শেষ চন্দ্রগ্রহণ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ নভেম্বর, ২০২২,  12:33 PM

news image

চলতি মাসেই ঘটতে চলেছে বছরের শেষ চন্দ্রগ্রহণ। আগামী মঙ্গলবার (৮ নভেম্বর) ঘটবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এ বছরের প্রথম চন্দ্রগ্রহণ হয়েছিল ১৬ মে।

শুধু এই বছরেরই নয়, আগামী তিন বছরের জন্য এটিই শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। কারণ এরপরে ২০২৫ সালের ১৪ মার্চ আবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে এই তিন বছরের মধ্যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা না গেলেও, আংশিক বা উপচ্ছায়া চন্দ্রগ্রহণ দেখা যাবে।

গ্রহণকে জ্যোতিষশাস্ত্রে অশুভ হিসেবে বিবেচনা করা হয়। তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহণের সময় কোনো শুভ কাজ করা হয় না। যদিও বিজ্ঞানীদের মতে, গ্রহণ নেহাতই একটি মহাজাগতিক বিষয় ছাড়া আর কিছু নয়।

আগামী ৮ নভেম্বর বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়ে চাঁদ পুরোপুরিভাবে পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে। এ সময় পৃথিবীর অনেক জায়গায় চাঁদ লাল রঙের দেখাবে। মহাজাগতিক এই ঘটনাটি দেখা যাবে উত্তর ও মধ্য আমেরিকা, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা এবং পেরুর পশ্চিমভাগ থেকে। পুয়ের্তো রিকো থেকে গ্রহণের পূর্ণগ্রাস পর্যায় শুরু হওয়ার কিছু পরেই দেখা যাবে। এশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকেও এই গ্রহণ দেখা যাবে। আলাস্কা এবং হাওয়াই দ্বীপপুঞ্জের বাসিন্দারা বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের প্রতিটি পর্যায় স্পষ্টভাবে দেখার সুযোগ পাবেন।

বছরের শেষ চন্দ্রগ্রহণ বাংলাদেশ সময় অনুযায়ী শুরু হবে দুপুর ২টা ২ মিনিটে। আর শেষ হবে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির