ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মে, ২০২৪,  12:07 PM

news image

পাবনার ঈশ্বরদীর মুলাডুলি স্টেশন এলাকায় ঢাকাগামী বুড়িমাড়ী এক্সপ্রেস ট্রেনের চাকা লাইনচ্যুতির পাঁচ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

এর আগে বুধবার (৮ মে) রাত আনুমানিক ৩টার দিকে ঢাকাগামী আন্তঃনগর ৮১০নং বুড়িমাড়ী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা অভিমুখে যাওয়ার সময় ঈশ্বরদী-ঢাকা রেলরুটের মুলাডুলি স্টেশন অতিক্রম করার পর আউটারে ট্রেনের ঞ নাম্বার শোভন চেয়ার কোচের একটি বগি লাইনচ্যুত হয়। মেইন লাইনে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণে রাজধানী ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

এরপর পাকশী রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফি নুর মোহাম্মদ, পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন, পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডলসহ বিভাগীয় রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঈশ্বরদী লোকোমোটিভ ও ডিজেল কারখানা থেকে সকাল ৬টায় দুর্ঘটনা কবলিত উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে মিটার গেজ ট্রেনের কোচগুলো সরিয়ে রেললাইন সচল করেন।

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এরপর ঈশ্বরদী লোকোসেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে সকাল ৭টায় উদ্ধার কাজ শুরু করে। প্রাথমিকভাবে ট্রেনের চাকার যান্ত্রিক ত্রুটির কারণে এই লাইনচ্যুতির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। সাড়ে ৮টার দিকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

 এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির