ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

৩ ডিগ্রি তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৫,  12:49 PM

news image

পঞ্চগড়ে দু’দিন পরে আবারো দিন ও রাতের তাপমাত্রা কমেছে। ফলে আবারো শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি। এর আগে বৃহস্পতিবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। দিনের তাপমাত্রাও (সর্বোচ্চ তাপমাত্রা) রেকর্ড করা হয় ২৬ দশমিক ৬৯ ডিগ্রি।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝলমলে রোদে স্বস্তি ফিরেছে জনজীবনে। আর শৈত্যপ্রবাহের ফলে প্রতিদিন বিকেল থেকে পরদিন সকাল পর্যন্ত হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে কনকনে কাঁপানো শীত অনুভূত হয়। এতে রিকশা ভ্যান চালকসহ খেটে খাওয়া মানুষ দুর্ভোগে পড়ে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, তেঁতুলিয়াসহ আশপাশের এলাকায় কয়েকটি মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহের পর তাপমাত্রা বেড়েছিল। মঙ্গলবার আবারো শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৭ ডিগ্রি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির