ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

৩ ঘণ্টা পর ময়মনসিংহে রেল যোগাযোগ স্বাভাবিক

#

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০২২,  11:54 AM

news image

ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশন থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগিটি মেরামত করা হয়েছে। এতে স্বাভাবিক হয়েছে ময়মনসিংহ-গৌরীপুর রুটের রেল যোগাযোগ।  

রোববার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়। এর আগে সকাল পৌনে ৮টার দিকে নগরীর বলাশপুর এলাকায় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে জারিয়া ঝাঞ্জাইলগামী ৪৯ বলাকা ময়মনসিংহ জংশন স্টেশনে, ঢাকাগামী ৭৭৮ হাওর এক্সপ্রেস ও ময়মনসিংহগামী ২৭১ জারিয়া লোকাল ট্রেন গৌরীপুর জংশনে আটকা পড়ে।

ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের পরিচালক শাহদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ‘ময়মনসিংহ এক্সপ্রেস’ ট্রেন ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে বলাশপুর এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। পরে কেওয়াটখালি লোকোসেডের ইনচার্জকে জানালে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বগি মেরামতের কাজ শুরু করে। পরে দীর্ঘ তিন ঘণ্টা পর বগিটি উদ্ধার করা হয় এবং ময়মনসিংহ-গৌরীপুর সেকশনে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির