ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

২০২৩ সালে সারাদেশে যানবাহন দুর্ঘটনায় নিহত ৮৫০৫ জন

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৪,  12:44 PM

news image

সদ্য বিদায়ী ২০২৩ সালে সারাদেশে সড়ক, রেল ও নৌ-পথে ৬ হাজার ৯২৯টি যানবাহন দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৮ হাজার ৫০৫জন নিহত নিহত হয়েছেন। এছাড়া ১০ হাজার ৯৯৯ জন আহত হয়েছেন।

রবিবার (১৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আয়োজিত বার্ষিক সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ বিষয়ক সংবাদ সম্মেলন এসব তথ্য তুলে ধরেন সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

দুর্ঘটনা প্রতিবেদনে বলা হয়, ৬ হাজার ২৬১টি সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯০২ জন নিহত, ১০ হাজার ৩৭২ জন আহত হয়েছেন। একই সময় রেলপথে ৫২০টি দুর্ঘটনায় ৫১২ নিহত, ৪৭৫ জন আহত হন। নৌ-পথে ১৪৮টি দুর্ঘটনায় ৯১ জন নিহত, ১৫২ জন আহত ও ১০৯ জন নিখোঁজ রয়েছেন। একই সময়ে ২ হাজার ৩১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২ হাজার ১৫২ নিহত ও ১ হাজার ৩৩৯জন আহত হয়েছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির