ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৯ ও ২০ নভেম্বর হরতালের ডাক বিএনপির

#

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর, ২০২৩,  4:57 PM

news image

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যানের পর এবার ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। ঘোষিত তফসিলকে ‘একতরফা’ দাবি করে এর প্রতিবাদে আগামী ১৯ ও ২০ নভেম্বর (রবি ও সোমবার) সারাদেশে হরতাল পালন করবে দলটি। 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।গতকাল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আয়োজন দাবি জানায় বিএনপি।

এদিকে সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে সারাদেশে বিএনপির টানা পঞ্চম দফার সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে। এ দফার দুদিনের অবরোধ কর্মসূচি শেষ হবে আগামীকাল শুক্রবার সকাল ৬টায়।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় পর দিন ২৯ অক্টোবর বিএনপি সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিনদিন সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেওয়া হয়, যা শেষ হয় গত ২ নভেম্বর। এরই মধ্যে বিএনপির শীর্ষস্থানীয় একাধিক নেতা গ্রেফতারও হন। তাদের কেউ কেউ বর্তমানে কারাগারে।

এরপর দ্বিতীয় দফায় ৫-৬ নভেম্বর এবং তৃতীয় দফায় ৮-৯ নভেম্বর সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয় বিএনপি। ১০ ও ১১ নভেম্বর দুদিন বিরতি দিয়ে ১২ ও ১৩ নভেম্বর চতুর্থ দফায় আরও দুদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি দেয় দলটি। মাঝে দুদিন বিরতি দিয়ে পঞ্চম দফায় ১৫ ও ১৬ নভেম্বর আরও দুদিনের অবরোধের ডাক দেয় বিএনপি। জামায়াতসহ সরকারবিরোধী বিভিন্ন দল ও জোটগুলোও টানা অবরোধ কর্মসূচি পালন করছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির