ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার

১৮৫ রান করেও লিড পেল ভারত

#

স্পোর্টস ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২৫,  11:59 AM

news image

ভারত নিজেদের প্রথম ইনিংসে ১৮৫ রানে অলআউট হয়েছিল। ব্যাটাররা সুবিধা করতে না পারলেও মেলবোর্নে আলো ছড়িয়েছেন সফরকারী বোলাররা। তাতে বেশি দূর এগোতে পারেনি অস্ট্রেলিয়া। বুমরাহ-সিরাজদের কল্যাণে প্রথম ইনিংসে লিড পেয়েছে ভারত। 

নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ১৮১ রান করেছে অস্ট্রেলিয়া। তাদের ইনিংসের স্থায়িত্ব ছিল মাত্র ৫১ ওভার। ফলে ৪ রানের লিড পেয়েছে ভারত। এর আগে ভারত নিজেদের প্রথম ইনিংসে ১৮৫ রান করেছিল।

গতকালের এক উইকেটে ৯ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। সকালে সুবিধা করতে পারেননি অজি ব্যাটাররা। ভারতীয় বোলারদের পেসে রীতিমতো পুড়েছেন অজিরা।

মাত্র ২ রান করে ফেরেন গতকালের অপরাজিত ব্যাটার মার্নাস ল্যাবুশেন। এরপর স্টিভেন স্মিথকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন স্যাম কনস্টাস। কিন্তু ২৩ রান করে সিরাজের শিকারে পরিণত হন এই ওপেনার। এরপর হেডকেও ফেরান সিরাজ। তাতে ৩৯ রানে ৪ উইকেট হারায় অজিরা।

দলের এমন বাজে অবস্থায় হাল ধরেন স্মিথ ও বো ওয়েবস্টার। দুজনের ৫৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় অস্ট্রেলিয়া। কিন্তু স্মিথ ৩৩ রান করে বিদায় নিলে আবারো ধস নামে তাদের ব্যাটিংয়ে।

মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মাঝে। একমাত্র ওয়েবস্টার ছিলেন ব্যতিক্রম। তিনি পেয়েছেন ফিফটির দেখা। ১০৫ বলে ৫৭ রান করেছেন তিনি। তার গুরুত্বপূর্ণ এই ইনিংসে ভর করেই ম্যাচে টিকে আছে অস্ট্রেলিয়া। যদিও ৪ রানের লিড পেয়েছে ভারত।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির