ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব

১৬ বছর পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অলি আহমদ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২২,  1:16 PM

news image

বিএনপি ছাড়ার পর এই প্রথম রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন করেছেন বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য, বর্তমানে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে অলি আহমদ ক্ষতিগ্রস্ত বিএনপির কার্যালয় পরিদর্শন করেন।

অলি আহমদ বিএনপি কার্যালয় পরিদর্শনের সময় তার সঙ্গে এলডিপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন রাজ্জাকসহ এলডিপির অন্যান্য সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির নজরুল ইসলাম খান, এমরান সালেহ প্রিন্সসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি অফিসের সার্বিক অবস্থা দেখে, গত ৭ ডিসেম্বর পুলিশি অভিযানের সমালোচনা করে অলি আহমদ বলেন, বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং লুটপাটের যে ঘটনা ঘটেছে, তা নিন্দনীয়। এ ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে। জিয়াউর রহমানের ম্যুরাল যারা ভেঙেছে তাদের বিচার এ বাংলার মাটিতেই করতে হবে। আমি বিএনপির কার্যালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাই।

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার উপস্থিতিতে ২০ দলীয় জোটের এক সমাবেশে গেলেও ভেতরে প্রবেশ করেননি তিনি। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির