ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার ফেনীর ‘মুহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব

১৫ মার্চ থেকে যুক্ত হবে অব্যবহৃত ডাটা-টকটাইম

#

নিজস্ব প্রতিবেদক

০২ মার্চ, ২০২২,  11:48 AM

news image

আগামী ১৫ মার্চ থেকে নতুন প্যাকেজে মোবাইলের অব্যবহৃত ডাটা ও টকটাইম যুক্ত হবে। মঙ্গলবার (১ মার্চ) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনো মেয়াদের ডাটা ও টকটাইম প্যাকেজ শেষ হওয়ার আগে একই প্যাকেজ কেনা হলে অব্যবহৃত ডাটা ও টকটাইম নতুন প্যাকেজের সঙ্গে যোগ হবে।

বিটিআরসির আগের নির্দেশনা অনুযায়ী, ১ মার্চ থেকে অব্যবহৃত ডাটা ও টকটাইম নতুন প্যাকেজে যুক্ত করার নির্দেশনা ছিল। তবে ওই সিদ্ধান্ত বাতিল করে নতুন তারিখ জানাল সংস্থাটি।

বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, কোনো অপারেটর নিয়মিত প্যাকেজ, গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ এবং গবেষণা ও উন্নয়ন এ তিনটি বিভাগে ৯৫টি প্যাকেজ অফার করতে পারবে। সব ধরনের গ্রাহকদের জন্য নিয়মিত প্যাকেজ হতে পারে সর্বোচ্চ ৫০টি। গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজও হতে পারে সর্বোচ্চ ৫০টি। বাকি ১০টি প্যাকেজ থাকবে গবেষণা ও উন্নয়ন বিভাগে।

এর মাধ্যমে অপারেটররা প্যাকেজের কার্যকারিতা বিশ্লেষণ করতে পারবে। প্রতিটি প্যাকেজে ৩ দিন, ৭ দিন, ১৫ দিন ও ৩০ দিন এই চার ধরনের মেয়াদ থাকবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির