ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

১৫শ স্বেচ্ছাসেবী নিয়ে খালে নামলেন মেয়র আতিক

#

নিজস্ব প্রতিবেদক

২৩ ফেব্রুয়ারি, ২০২৪,  2:33 PM

news image

পূর্ব ঘোষণা অনুযায়ী মোহাম্মদপুরের লাউতলা ও রামচন্দ্রপুর খালের অবৈধ দখল উচ্ছেদ ও ময়লা পরিষ্কার কার্যক্রম পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এতে ডিএনসিসির পাশাপাশি পরিষ্কার কার্যক্রমে অংশ নিচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের ১৫ শতাধিক কর্মী। তাদের সঙ্গে খালে নেমে পড়েছেন মেয়র আতিকুল ইসলামও।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বছিলার লাউতলা খালে পরিচ্ছন্নতাকর্মী, স্বেচ্ছাসেবীদের সঙ্গে মেয়র নিজেও নেম পড়েন। গ্লোবস পড়ে খালে পরিষ্কারে অংশ নেন তিনি।

এ সময় মেয়র আতিকুল ইসলাম বলেন, যারা খালে ময়লা ফেলে তাদের মস্তিষ্কে ময়লা আছে, তাদের মনে ময়লা আছে বলেই তারা এভাবে খালে ময়লা ফেলতে পারে।

এর আগে বছিলার পুলিশ লাইন মাঠে বিডি ক্লিনের ১৫ শতাধিক স্বেচ্ছাসেবীদের শপথ বাধ্য পাঠ করান ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।

শপথ বাক্যের একাংশে তারা বলেন, কোথাও যত্রতত্র ময়লা ফেলব না। অন্যরা যেন ময়লা না ফেলে সে বিষয়ে সচেতন করব।এদিকে খাল উদ্ধার ও পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ময়লা ও দখলমুক্ত করে রাজধানীর খালগুলোর আগের রূপে ফেরানো হবে। পরিবেশকে আমরা ধ্বংস করে ফেলেছি। পরিবেশ এখন প্রতিশোধ নিচ্ছে। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, রাস্তা ঘাট ডুবে যায়। কারণ খাল দিয়ে পানি প্রবাহিত হতে পারে না। ময়লা ফেলে খালগুলোকে ধ্বংস করে ফেলেছে। খাল পুনরুদ্ধারে আমরা এলাকাবাসীর সহযোগিতা চাই।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির