ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মেট্রোরেলের দুই লাইনে ৪৬ হাজার কোটি টাকার ক্রয় প্রস্তাব অনুমোদন মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার ৪৯তম বিসিএসে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার ৬ মাস নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো সোনা জিততে চাওয়া বাংলাদেশ ব্রোঞ্জ পাবে তো? শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে আইন সবার জন্য সমান সরবরাহ সন্তোষজনক, সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ আগামী অর্থবছরে শুরু হবে: ত্রাণমন্ত্রী রামপুরায় পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আল-আমিন গ্রেপ্তার

১০ লাখ মানুষকে হজের অনুমতি দেবে সৌদি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ এপ্রিল, ২০২২,  11:02 AM

news image

এ বছর ১০ লাখ মানুষকে হজের অনুমতি দিয়েছে সৌদি আরব সরকার। তবে বয়স হতে হবে ৬৫ বছরের নিচে। সেই সঙ্গে নেয়া থাকতে হবে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত করোনার টিকা। খবর সৌদি প্রেস এজেন্সির।

করোনা মহামারীর কারণে গত দুই বছরে সীমিতসংখ্যক ব্যক্তিকে হজ পালনের সুযোগ দেয়া হয়েছিল। গত বছরও সাড়ে ৫৮ হাজারের কিছু বেশি মানুষকে হজ পালনের অনুমতি দেয় সৌদি সরকার।

এক বিজ্ঞপ্তিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজে অংশগ্রহণকারীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং তাঁদের সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত কোভিড-১৯-এর টিকা নেয়া থাকতে হবে। এছাড়া সব অংশগ্রহণকারীকে যাত্রার ৭২ ঘণ্টা আগে পিসিআর টেস্টে করোনা নেগেটিভ হতে হবে।

সৌদি মন্ত্রণালয় বলছে, বিপুল মানুষকে হজে অংশগ্রহণের অনুমতি দেয়া হচ্ছে। সেখানে স্বাস্থ্যঝুঁকি এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সৌদি আরবের সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেন। মহামারীর আগে এ সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যেত।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির