ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক যেন মৃত্যুফাঁদ, দুই বছরে ঝরেছে ৪৬ প্রাণ উৎপাদনশীলতা বাড়াতে প্রয়োজন ভালো পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব ও দৃঢ় সংকল্প সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী যে কোনো পদক্ষেপ নেবে কমিশন-ইসি সচিব রেলওয়ের এডিপি বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ মন্ত্রী শেখ রবিউল আলমের ফুটপাত দখলের চেষ্টা চললে আরও অভিযান হবে: ডিএনসিসি প্রশাসক কেরানীগঞ্জ কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর মিরপুরে উচ্ছেদ অভিযানে ভাঙচুর-আগুন: চার মামলায় আসামি ২ হাজার বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ আর বরদাশত করা হবে না : বিপ্লবী পরিষদ

হুদা কমিশনের শেষ পরীক্ষা বৃহস্পতিবার

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি, ২০২২,  5:09 PM

news image

বর্তমান নির্বাচন কমিশনের বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে। আর মাত্র কয়েক দিন বাদেই শেষ হবে বর্তমান কমিশনের মেয়াদ। তাই কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের শেষ পরীক্ষা বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি)। এদিন মাত্র ৮টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। ছোট পরিসরে বড় পরীক্ষা বর্তমান কমিশনের। বিশেষ করে কোনো রকম প্রাণহানি না ঘটিয়ে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন করাটাই বড় চ্যালেঞ্জ।আগামী ১৪ ফেব্রুয়ারি এই কমিশনের মেয়াদ শেষ হচ্ছে সিডিউল অনুযায়ী। এই সময়ের মধ্যে আর কোনো নির্বাচন নেই। এরপর নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করলে তখন স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদ ও অন্যান্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

অষ্টম ধাপে যে আট ইউপিতে ভোটগ্রহণ করা হবে- ঢাকার কেরানীগঞ্জের তারাগঞ্জ, গাজীপুরের কালিয়াকৈরের শ্রীফলতরী, নোয়াখালী জেলার হাতিয়ার সুখচর ও নলচিরা, সুবর্ণচরের চর জব্বর ও চর জুবলি, ভোলার লালমোহনের বদরপুর ও ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দপুর। এসব ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ২০০ জনের মতো প্রার্থী রয়েছে। এ ধাপের ইউপি ভোটের মধ্য দিয়ে এবার বড় পরিসরে এ নির্বাচন শেষ হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির