ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

সোনারগাঁয়ে পুলিশের গাড়ি পুকুরে, ২ এসআই নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জানুয়ারি, ২০২২,  9:59 AM

news image

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের একটি প্রাইভেটকার খাদে পড়ে দুই উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। আহত হয়েছেন এক সহকারী উপপরিদর্শক (এএসআই)।

সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি  নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম।

নিহত পুলিশ কর্মকর্তারা হলেন শরীফুল ইসলাম ও কাজী সালেহ। তাঁরা দুজন সোনারগাঁ থানায় কর্মরত ছিলেন। শরীফুল ইসলাম গোপালগঞ্জের সদর উপজেলার চরভাইপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে। আর কাজী সালেহ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ গ্রামের কাজী নুরুল ইসলামের ছেলে।

এ ঘটনায় আহত হন এএসআই রফিকুল ইসলাম। তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দুই উপপরিদর্শকের মরদেহ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও হতাহতদের উদ্ধারকারী ভটভটিচালক মোক্তার হোসেন জানান, পুলিশের প্রাইভেটকারটির পেছনে আমি ভটভটি নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি রিকশাকে সাইড দিতে গিয়ে সড়েকের পাশের পুকুরে পড়ে যায় গাড়িটি। পুকুরে পড়েই এটি ডুবে যায়। গাড়ির চালক কোনোভাবে বের হতে গিয়ে ছিটকে পড়ে আহত হন। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় আমার ভটভটিতে থাকা হাতুড়ি দিয়ে গাড়ির গ্লাস ভেঙে তিনজনকে উদ্ধার করি।

সোনারগাঁ ফায়ার স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহত তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে দুজনকে মৃত ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান আছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির