ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

সেই রহমতের বিরুদ্ধে শাকিবের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

#

নিজস্ব প্রতিবেদক

২৭ মার্চ, ২০২৩,  2:18 PM

news image

রহমত উল্লাহ নামে এক প্রযোজকের বিরুদ্ধে এবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করতে সোমবার (২৭ মার্চ) দুপুর ১২টা ৫০ মিনিটে আদালতে আসেন তিনি। এ দিন আদালত তার জবানবন্দি গ্রহণ করেন এবং তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেন।

এর আগে, গত বৃহস্পতিবার (২৩ মার্চ) একই আদালতে তিনি মামলা করতে এলে বিচারক মামলা ফাইলিংয়ের সময় চলে যাওয়ায় মামলা না নিয়ে তার আইনজীবীকে আজ সোমবার আসতে বলেন।

শাকিব খানের আইনজীবী তানভীর আহমেদ তনু বিষয়টি জানিয়েছেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, আগামী ৬ জুনের মধ্যে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।

এদিকে, গত বৃহস্পতিবার (২৩ মার্চ) চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এনে রহমত উল্লাহ নামে এক প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান। মামলার অভিযোগে শাকিব উল্লেখ করেন, তিনি নাইট ক্লাবে গিয়ে অজ্ঞান হয়ে যান। এছাড়া আসামি রহমত উল্লাহ তাকে ভয়ভীতি দেখিয়ে ৪০ লাখ টাকা চাঁদা আদায় করেছেন বলেও তিনি অভিযোগ করেছেন।

অন্যদিকে, আপত্তিকর মন্তব্যের অভিযোগ এনে গত মঙ্গলবার (২১ মার্চ) শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন প্রযোজক রহমত উল্লাহ। রহমত উল্লাহর পক্ষে অ্যাডভোকেট তবারক হোসেন ভুঁইয়া এ নোটিশ পাঠিয়েছেন। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে শাকিব খানকে তার বক্তব্য প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার অস্ট্রেলিয়া প্রবাসী বাঙালি প্রযোজক রহমত উল্লাহ শুটিংয়ে শিডিউল ফাঁসানো, অসদাচরণ, মিথ্যা আশ্বাস ও নারী সহ-প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তুলেছেন শাকিব খানের বিরুদ্ধে।

এই প্রযোজকের নামে মানহানি মামলা করতে গত শনিবার (১৮ মার্চ) রাতে গুলশান থানায় গিয়েছিলেন শাকিব খান। সেখানে তার মামলা নেওয়া হয়নি। পরের দিন রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেন বলে গণমাধ্যমকে জানান শাকিব খান। সেখানে শাকিব তার বক্তব্যে গণমাধ্যমের কাছে রহমত উল্লাহকে ‘বাটপার, প্রতারক ও ভুয়া প্রযোজক’ বলে উল্লেখ করেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির