ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী সোনার দাম ভ‌রি‌তে বাড়ল ৪ হাজার ৩৭৪ টাকা ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে আজ ডিজিএফআইয়ের গোপন বন্দিশালা জেআইসি পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল

সুশীল সমাজের সঙ্গে ইসির সংলাপ শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০২২,  11:35 AM

news image

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ নির্ধারণে অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (২২ মার্চ) সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে দ্বিতীয় সংলাপে বসেছে আউয়াল কমিশন। বেলা ১১টায় নির্বাচন কমিশন ভবনে এ সংলাপ শুরু হয়েছে। আজকের সংলাপে অংশ নিতে ৪০ জন সুশীল সমাজের প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এর আগে শিক্ষাবিদদের সঙ্গে প্রথম সংলাপ করে ইসি।

ইসির যুগ্ম-সচিব ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের জন্য ৪০ জনকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আজকের সংলাপের পর আগামী ৩০ মার্চ জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠক করবে ইসি। আগামী নির্বাচনগুলো সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার অংশ হিসেবে সংলাপের মাধ্যমে মতামত নেওয়া হচ্ছে।

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন এ কমিশন দায়িত্ব নেওয়ার মাত্র ১৫ দিনের মাথায় গত রোববার (১৩ মার্চ) শিক্ষাবিদদের সঙ্গে প্রথম সংলাপ করে ইসি। সেই দিন ৩০ জনকে আমন্ত্রণ জানানো হলেও বৈঠকে এসেছিলেন মাত্র ১৩ জন। সেই সময় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন, পরে আরও বেশি সংখ্যক ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে।

যারা যারা আমন্ত্রণ পেলেন ইসির দ্বিতীয় সংলাপে : সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল, রাশেদা কে চৌধুরী, ড. হোসেন জিল্লুর রহমান, এম হাফিজ উদ্দিন খান, আবদুল মুহিত চৌধুরী, ওয়াহিদ উদ্দিন মাহমুদ, মির্জ্জা আজিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, আব্দুল ময়ীদ চৌধুরী, রোকেয়া এ রহমান, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, অধ্যাপক রওনক জাহান, ড. মোস্তাফিজুর রহমান, নিজেরা করি’র কো-অর্ডিনেটর খুশি কবির, সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান (সিইউএস) অধ্যাপক নজরুল ইসলাম, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবুল বারকাত, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. কাবেরী গায়েন, অধ্যাপক রুবায়েত ফেরদৌস, ড. এস শামীম রেজা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. শেখ হাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আমেনা মহসিন, সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান, লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. সিনহা এম এ সাঈদ, লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্রদূত এ এফ এম গোলাম হোসেন, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ, সাবেক সচিব আব্দুল লতিফ মন্ডল, গভর্নেন্স অ্যান্ড রাইট সেন্টারের প্রেসিডেন্ট ড. জহুরুল আলম, স্ট্রাটেজি এনালিস্ট ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল হাফিজ, সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দীন আহমদ, সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের প্রফেসর (বঙ্গবন্ধু চেয়ার) ড. সৈয়দ আনোয়ার হোসেন, বাংলাদেশ ইনডিজিনিয়াস পিপলস ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ওয়ালিউর রহমান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বেগম শাহীন আনাম ও লিডারশিপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এম এ সাঈদ।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির