ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

সীমান্ত খুলছে সৌদি, বিদেশে যেতে নাগরিকদের লাগবে বুস্টার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ ফেব্রুয়ারি, ২০২২,  11:00 AM

news image

আগামী ৯ ফেব্রুয়ারি সীমান্ত বিধিনিষেধ শিথিল করছে সৌদি আরব। তবে যেসব সৌদি নাগরিক বিদেশে যেতে চান, তাদেরকে অবশ্যই করোনা টিকার তৃতীয় বা বুস্টার ডোজ নিতে হবে।

বৃহস্পতিবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ বিষয়ে বলা হয়, ‘৯ ফেব্রুয়ারি থেকে সীমান্ত বিধিনিষেধ শিথিল করা হচ্ছে। করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার তিন মাস পর যারা বুস্টার ডোজ নিয়েছেন, তাদের বিদেশে ভ্রমণের অনুমতি দেওয়া হবে।’

তবে এই নিয়ম কেবল দেশটির নাগরিকদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়া, যেসব বিদেশি যাত্রী সৌদিতে প্রবেশ করতে ইচ্ছুক তাদের বিমানে ওঠার অন্তত ৪৮ ঘণ্টা আগে পিসিআর টেস্ট করাতে হবে এবং টেস্টে নেগেটিভ সনদ পেতে হবে। তবে যেসব শিশুর বয়স আট বছরের নিচে, তাদের বেলায় এই সনদের প্রয়োজন নেই।

সৌদিতে প্রবেশের পর বিমানবন্দরে যদি বিদেশি যাত্রী করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন, সেক্ষেত্রে বিশেষ শর্তে তাকে প্রবেশ করতে দেবে দেশটির কর্তৃপক্ষ; আর সেই শর্ত হলো- ওই যাত্রী সৌদি সরকারের অনুমোদিত টিকার দুই ডোজ সম্পূর্ণ করেছেন কি না।

ওই যাত্রী যদি এই শর্ত পূরণে সক্ষম হন, তাহলে সৌদিতে প্রবেশের পর তাকে অন্তত ৭ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। সাত দিন পর টেস্টে যদি তিনি নেগেটিভ শনাক্ত হন, তাহলেই শেষ হবে কোয়ারেন্টাইনের মেয়াদ।

সূত্র: গালফ নিউজ

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির