ঢাকা ১০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি এমপিওভুক্তদের নতুন শর্তের বেড়াজালে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬ চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী

সিলেটে হরতালে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২৩,  12:09 PM

news image

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে হরতাল সমর্থনকারীরা। 

সোমবার (২০ নভেম্বর) সকাল থেকে হরতালের সমর্থনে নগরের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল ও বিক্ষিপ্ত পিকেটিং করেছে বিএনপির নেতাকর্মীরা। সকাল নয়টায় নগরের উপশহর পয়েন্টে হরতাল সমর্থনে পিকেটিং করে যুবদলের নেতাকর্মীরা। এ সময় একটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল নয়টায় দিকে উপশহর পয়েন্টে যুবদলের কয়েকজন নেতাকর্মীরা সড়ক অবরোধ করে মিছিল ও স্লোগান দেয়। এ সময় মেন্দিবাগ থেকে উপশহরের দিকে আসা একটি ট্রাকে ব্যাপক ভাঙচুর চালায় তারা। পরে সোবাহানীঘাট এলাকা থেকে উপশহরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর পুলিশের উপস্থিতিতে সরে পড়েন যুবদলের নেতাকর্মীরা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত সুমন কুমার চৌধুরী বলেন, উপশহর পয়েন্টে একদল দুর্বৃত্ত পিকেটিংয়ের চেষ্টা করলে পুলিশ গিয়ে ধাওয়া করে। পরে তারা পালিয়ে যায়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির