ঢাকা ১৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
সুপ্রিম কোর্ট বারে ১৪ পদের ১৩টিতে বিএনপির বিজয় কমলো সোনার দাম জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই ব্রয়লারের কেজি ২০০, ডিমের ডজন ১৫০ যুক্তরাষ্ট্র থেকে তেল ও সয়াবিন কিনতে চায় চীন : ডোনাল্ড ট্রাম্প এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০, আহত ১২৬৮ : যাত্রী কল্যাণ সমিতি সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব ‘টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে’ ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ

সিলেটের জৈন্তাপুরে টিলা ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুন, ২০২২,  11:03 AM

news image

সিলেটের জৈন্তাপুরে টিলা ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। সোমবার (৬ জুন) ভোর ৫টায় উপজেলার চিতনাগুল ইউনিয়নের পূর্ব সাতজনি গ্রামে এ ঘটনা ঘটে। জৈন্তাপুর থানার ডিউটি অফিসার এসআই হাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

মৃতরা হলো- জুবের আহমদ, তার স্ত্রী সুমি বেগম, পাঁচ বছর বয়সী ছেলে সাফি আহমদ ও মা শামীম আরা বেগম।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিলেটের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান জানান, পাহাড়ের অংশ কেটে কাঁচা ঘরটি নির্মাণ করা হয়। বৃষ্টিপাতের কারণে ভোরে মাটি ধসে ঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় চার জনের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো। আহতদের উদ্ধার করে একই হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর গাজী জানান, অতিরিক্ত বৃষ্টিতে ঠাকুরির মাটি সাতজনি এলাকায় টিলা ধসে বসতঘরের ওপর পড়ে। এতে ওই ঘরে বসবাসরত একই পরিবারের চারজন ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মৃতদের সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির