ঢাকা ১৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ঘটনায় মামলা, তিন পুলিশ প্রত্যাহার যুক্তরাষ্ট্রের উদ্বোধনী রাঙালেন কেটি পেরি-লিসা, ছিলেন না ট্রাম্প ‘আনচেলত্তির সব বই পড়ে ফেলেছি’, বন্ধু মার্কিনিয়োসকে খোঁচা হাকিমির টানা চার দফা কমার পর আবার বাড়ল সোনার দাম বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অনেক দেশই আমাদের মতো একই চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী বাজেটের প্রভাব নেই সবজির বাজারে বৈশ্বিক অর্থনীতিকে কোভিড পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী ইরানের সঙ্গে বড় সমঝোতা হয়েছে, সপ্তাহের শেষেই চুক্তি হতে পারে

সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে চারজন নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট, ২০২৪,  11:59 AM

news image

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মাইক্রোবাস চালক। 

সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জসিম উদ্দিন (৬৪), তার দ্বিতীয় স্ত্রী নার্গিস খাতুন (৪১), জসিম উদ্দিনের বড় ছেলে জামাল উদ্দিন (৪৫) ও ছোট ছেলে কামাল হোসেন (৩২)।

বিষয়টি নিশ্চিত করে সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে রাত ৩টার দিকে ঢাকা থেকে রাজশাহীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং মাইক্রোবাসে থাকা চার যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন মাইক্রোবাসের চালক। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে ও আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 

ওসি আরও বলেন, নিহতদের মরদেহগুলো উদ্ধার করে সলঙ্গা থানায় আনা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন চালক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

এদিকে নিহতদের নাম-পরিচয় পুলিশ নিশ্চিত করতে না পারলেও সূত্রে জানা গেছে, নিহতরা একই পরিবারের চারজন। তারা হলেন- রাজশাহী জেলার বাগমারা উপজেলার নরসিংহপুর ডাঙাপাড়ার জসিম উদ্দিন ডুবা, তার স্ত্রী ও দুই ছেলে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির